চোরাই মালামাল ট্রলারযোগে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা আটক
- আপডেট সময় : ১২:০০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৩০০০ বার পড়া হয়েছে
ব্রীজের চোরাই মালামাল ট্রলারযোগে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতা আটক
বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের গাভা এলাকায় পুরোনো সরকারি ব্রিজের নির্মাণসামগ্রী চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের বরিশাল কেন্দ্রীয় কারাগার-এ পাঠানো হয়।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে চোরাই মালামাল ট্রলারযোগে নিয়ে যাওয়ার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তার দুজন হলেন বানারীপাড়া সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জিহাদ আকন (২২) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানি আহমেদ (২৭)।
পড়ুন>>২৪ ঘণ্টার মধ্যে নূরাকে গ্রেপ্তার করতে হবে: এমপি হাসনাত আব্দুল্লাহ
বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, বুধবার গভীর রাতে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা এলাকা থেকে পুরোনো সরকারি ব্রিজ নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল চুরি করে ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে থানার উপপরিদর্শক সিদ্ধার্থের নেতৃত্বে পুলিশের একটি দল বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন নতুন ব্রিজের নিচে সন্ধ্যা নদীর মোহনায় অবস্থান নেয়।
তিনি আরও জানান, রাত ৩টার দিকে সন্দেহভাজন একটি ট্রলারে তল্লাশি চালিয়ে চারটি লোহার রেলপাটি, একটি ডিজেল ইঞ্জিন, একটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ব্রিজের কাজে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও চুরির সরঞ্জামসহ ট্রলারটি জব্দ করা হয়।
এ সময় ট্রলারে থাকা জিহাদ আকন ও সানি আহমেদকে আটক করা হয়।
পড়ুন>> ভোট কারচুপি ইস্যুতে হাইকোর্টে জামায়াত–বিএনপি মুখোমুখি
ওসি বলেন, এ ঘটনায় আটক দুজনসহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। মামলায় আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করেছেন, তাঁরা গাভা এলাকা থেকে সরকারি ব্রিজের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিলেন।
তবে তাঁদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য নেই বলে জানান তিনি। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























