২৪ ঘণ্টার মধ্যে নূরাকে গ্রেপ্তার করতে হবে: এমপি হাসনাত আব্দুল্লাহ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
২৪ ঘণ্টার মধ্যে নূরাকে গ্রেপ্তার করতে হবে: এমপি হাসনাত আব্দুল্লাহ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

২৪ ঘণ্টার মধ্যে নূরাকে গ্রেপ্তার করতে হবে: এমপি হাসনাত আব্দুল্লাহ

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
এমপি হাসনাত আব্দুল্লাহ ও তার ফেসবুকের পোস্ট। ছবি নেট

 

 

 

২৪ ঘণ্টার মধ্যে নূরাকে গ্রেপ্তার করতে হবে: এমপি হাসনাত আব্দুল্লাহ

 

 

নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ এবং বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য।

 

 

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ আলটিমেটাম দেন। পোস্টে তিনি নরসিংদীর ভয়াবহ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পড়ুন>> ধর্ষণের বিচার চাইতেই বাবার কাছ থেকে অপহরণ করে কিশোরীকে হত্যা

 

 

 

হাসনাত আব্দুল্লাহ লেখেন, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় স্থানীয় বিএনপি নেতার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি হলেন মহিষাশুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান।

 

 

 

তিনি আরও লেখেন, সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মাধবদী এলাকায় প্রায় ১৫ দিন আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির বাবা বিচার চাইতে গেলে অভিযুক্তদের কাছ থেকে টাকা নিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং মামলা করতে দেওয়া হয়নি।

 

 

 

 

উল্টো পরিবারটিকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়।
চাপের মুখে বুধবার বিকেলে বাবা মেয়েটিকে খালার বাড়িতে রেখে আসতে গেলে পথে আবারও নূরার নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। পরদিন বৃহস্পতিবার সরিষা ক্ষেতে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

পড়ুন>> ১১ কোটি টাকা ডাকাতির ঘটনায় পলাতক আসামি অবশেষে গ্রেপ্তার

 

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেন, পুলিশ মহিষাশুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে—কিন্তু এটি যথেষ্ট নয়। মূল অভিযুক্ত ধর্ষক নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতেই হবে।

 

 

 

তিনি আরও দাবি করেন,“আহম্মদ আলী দেওয়ানের শক্তির উৎস বিএনপি নেতাদেরও ধরতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন- বিএনপি নেতাদের প্রশ্রয়ে ধর্ষণ, অপহরণ ও খুনের মতো জঘন্য অপরাধ কবে থামবে?”

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!