চিলাহাটিতে শিশুশ্রম বন্ধে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
চিলাহাটিতে শিশুশ্রম বন্ধে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে শিশুশ্রম বন্ধে এ্যাডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৫ই মার্চ চিলাহাটি ডাকবাংলো হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত এ্যাডভোকেসী কর্মশালায় নির্বাহী প্রধানের পক্ষে শুভ উদ্বোধন ঘোষণা করেন এ্যাসেসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট এর সমন্বয়কারী রেশমা সুলতানা।
পড়ন>> চিলমারীতে কালবৈশাখীর তাণ্ডবে মৃত্যু ১, নিখোঁজ আরেকজন
১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিলাহাটি তদন্ত কেন্দ্রের আইসি আব্দুল কাদের, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মাইদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের জেন্ডার প্রমোটার ইমতিয়াজ আহমেদ মিলন, উপজেলা ভ্যাটেনারী চিকিৎসক ডাঃ শাহিন মিয়া, এসি-৬ প্রকল্প এবং স্বচ্ছ প্রকল্পের সমন্বয়কারী কাজল কুমার রায়, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম ওহাবুল প্রমুখ।
পড়ুন>>কাউনিয়ায় ভ্যান মোটরসাইকেলের সংঘর্ষে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
স্বচ্ছ প্রকল্পের শিফটার আজমিরা জাহান দৃষ্টির সঞ্চালনায় এসময় বক্তারা শিশুশ্রম বন্ধে জোরালো দাবি উত্থাপনের পাশাপাশি শিশুদের বিদ্যালয়মুখী না হওয়ার প্রতিবন্ধকতার দিকগুলো তুলে ধরেন। এবং তা নিরসনের জন্য বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে পরামর্শ প্রদান করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























