চিলমারীতে কালবৈশাখীর তাণ্ডবে মৃত্যু ১, নিখোঁজ আরেকজন
- আপডেট সময় : ০৫:৫১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ২১৯৬৫ বার পড়া হয়েছে
চিলমারীতে কালবৈশাখীর তাণ্ডবে মৃত্যু ১, নিখোঁজ আরেকজন
কুড়িগ্রামের চিলমারী উপজেলা এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নৌকা চাপা পড়ে মিন্টু মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জেনে নিন সাহরী, ইফতার ও নামাজের সময়সুচী
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ভোর ৪:৩৬
- দুপুর ১১:৫২
- বিকেল ৪:০৭
- সন্ধ্যা ৫:৫০
- রাত ৭:০৩
- ভোর ৫:৪৯
- আল্লাহ্ সর্ব শক্তিমান।
একই ঘটনায় ঝড়ের তীব্রতায় ব্রহ্মপুত্র নদ-এ পড়ে ফরিদ হোসেন (৩২) নামে আরেকজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি।
শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কড়াইবরিশাল ইউনিয়ন-এর গাজীরপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
পড়ুন>> কাউনিয়ায় ভ্যান মোটরসাইকেলের সংঘর্ষে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
নিহত মিন্টু মিয়া স্থানীয় শাহার উদ্দিনের ছেলে। আর নিখোঁজ ফরিদ হোসেন একই এলাকার ইসহাক আলীর ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ঘাটে বাঁধা নিজেদের নৌকা ঠিক আছে কি না তা দেখতে সেখানে যান মিন্টু মিয়া ও ফরিদ হোসেন।
পড়ুন>> বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ীর মৃত্যু
এ সময় ঝড়ের তীব্রতায় ঘাটে বাঁধা একটি নৌকার দড়ি ছিঁড়ে গিয়ে সেটি সজোরে মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে ঝড়ের তাণ্ডবে ভারসাম্য হারিয়ে ফরিদ হোসেন ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে নিখোঁজ হন। নিখোঁজ ফরিদ হোসেনকে উদ্ধারে স্বজন ও স্থানীয়রা রাত থেকেই নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। তবে রোববার বিকেল পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর মিয়া জানান, হঠাৎ শুরু হওয়া ঝড়ের মধ্যে ঘাটে থাকা নৌকা দেখতে গিয়ে তারা দুর্ঘটনার কবলে পড়েন। নৌকা চাপায় মিন্টু মিয়ার মৃত্যু হয় এবং একই সময়ে ফরিদ হোসেন নদীতে পড়ে নিখোঁজ হন।
আরও পড়ুন>> সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে আহত করলেন বিএনপি নেতা
স্থানীয়রা আরও জানান, রোববার সকাল ৯টার দিকে নিহত মিন্টু মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে চিলমারী মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, টর্নেডো সদৃশ ঝড়ের তীব্রতায় মিন্টু মিয়ার হাত-পা ভেঙে যায় এবং তাঁর মরদেহ দূরে নৌকার নিচে চাপা অবস্থায় পাওয়া যায়। একই ঘটনায় শেখ ফরিদ নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন এবং তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























