চিলাহাটিতে রেনু হত্যাকারীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে রেনু হত্যাকারীর গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী দুপুরে চিলাহাটি সরকারি কলেজের সামনে এই মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে রেনুর পিতা খয়রুল ইসলাম বলেন, আমার মেয়ে হত্যার দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি।
আমি গরিব মানুষ বলে পুলিশ এই হত্যা মামলাটিকে গুরুত্ব দিচ্ছে না। আমি প্রশাসনের কাছে একাধিকবার গিয়েও কোন ফল পাইনি।
আগামী ৭ দিনের মধ্যে হত্যাকারীকে গ্রেফতার করতে না পারলে আমি পরিবারের লোকজন নিয়ে চিলাহাটি কলেজের সামনে আমরণ অনসনে বসবো।
রেনুর মেয়ে ছামিয়া আক্তার মাইশা বলেন, আমার মায়ের হত্যাকারী আমার পিতা গোলাম মোস্তফা বুলু। পুলিশ তাকে খুঁজে না পাইলে আমার দাদি ও ফুফুকে গ্রেফতার করলে আমার পিতাকে পাওয়া যাবে।
রেনুর ছোট বোন খাতিজা আক্তার মনি বলেন, আমার বোন রেনু হত্যার দেড় মাস পার হয়ে গেলেও এখনো পুলিশ রেনু হত্যাকারী আমার দুলাভাইকে কেন ধরতে ধরছে না।
আমরা পুলিশ প্রশাসনের কাছে আকুল আবেদন অনতি বিলম্বি হত্যাকারীকে গ্রেফতার করে ফাঁসির আওতায় আনার জোর দাবি জানাছি।
উল্লেখ্য, গত ২৭ শে ডিসেম্বর দিবাগতর রাতে ভোগডাবুড়ী ইউনিয়নের কারেঙ্গাতলী গ্রামে শশুর বাড়িতে একাকি ঘরে স্বামী গোলাম মোস্তফা বুলু স্ত্রী রেনুকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।
এ ব্যাপারে রেনুর পিতা খয়রুল ইসলাম বাদী হয়ে ২৮ ডিসেম্বর ২০২২ ইং ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নম্বর-১৪।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী বলেন, মামলা তদন্তাধীন এবং আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।


























