চিলাহাটিতে দুইদিনব্যাপী জুলাই স্মৃতি শিক্ষামেলার শুভ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চিলাহাটিতে দুইদিনব্যাপী জুলাই স্মৃতি শিক্ষামেলার শুভ উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি

চিলাহাটিতে দুইদিনব্যাপী জুলাই স্মৃতি শিক্ষামেলার শুভ উদ্বোধন

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
চিলাহাটিতে দুইদিনব্যাপী জুলাই স্মৃতি শিক্ষামেলার শুভ উদ্বোধন

 

চিলাহাটিতে দুইদিনব্যাপী জুলাই স্মৃতি শিক্ষামেলার শুভ উদ্বোধন

 

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে স্বপ্নতরী লাইব্রেরির উদ্যোগে দুইদিন ব্যাপী জুলাই স্মৃতি শিক্ষা মেলা-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

খবৃহস্পতিবার ৩০শে জানুয়ারী চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্ন তরী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নতরী লাইব্রেরী আয়োজনে শিক্ষা মেলাটির শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।

পড়ুন>> নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বাসা লক্ষ্য করে গুলি

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,‌ সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় সাধারণ শিক্ষার্থীদের অংশ গ্রহণের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলগুলোতে উন্নত নগর পরিকল্পনা, সূর্যকে কাজে লাগিয়ে কারখানা পরিচালনা, হাসপাতালের সেবার মানোন্নয়ন বৃদ্ধি সহ বিজ্ঞান ও প্রযুক্তির নানান ধরনের প্রকল্পের চিত্র প্রদর্শন করা হয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্মৃতিকথা সম্পর্কিত ছড়া ও কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। এবং জুলাই বিপ্লবে নিহত ও আহতদের ছবিসমগ্র মেলায় প্রদর্শনী আকারে সকলকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

জুলাই স্মৃতি মেলার আয়োজকরা জানান, জুলাই স্মৃতি শিক্ষা মেলাটি শুক্রবার ৩১শে জানুয়ারী পর্যন্ত চলবে। মূলতঃ জুলাই বিপ্লবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্বপ্নতরী ফাউন্ডেশনের অধিভুক্ত প্রতিষ্ঠান স্বপ্নতরী লাইব্রেরী মেলাটির আয়োজন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!