চিলমারী বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২ থানায় অভিযোগ
- আপডেট সময় : ০৫:২৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
চিলমারী বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২ থানায় অভিযোগ
চিলমারী বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২ থানায় অভিযোগ।
কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, মশাল মিছিল ও সংঘর্ষে ৩জন আহত হয়েছেন। এঘটনায় যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া থানায় অভিযোগ দায়ের করেন ।আহতরা হলেন, চিলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া, যুবদলের যুগ্ম আহবাবায়ক মোঃ আতিক ও ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদ্য ঘোষিত চিলমারী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির পদ থেকে দুই নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি।
শুক্রবার (৪ জুলাই) জেলা বিএনপির আহবায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।
পড়ুন>> সংরক্ষিত আসন ও নির্যাতন বন্ধের দাবিতে রাজপথে হিন্দু মহাজোট
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ ।
অব্যহতি প্রাপ্তরা হলেন, সদ্য ঘোষিত চিলমারী উপজেলা বিএনপি কমিটির যুগ্ম আহবায়ক মো. আবু সাঈদ হোসেন পাখী ও সদস্য আব্দুল মতিন শিরিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের আনুগত্য না মানা, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকা এবং চিলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মক জখম করা এবং সেইসাথে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে সদ্য ঘোষিত চিলমারী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির পদ থেকে দুই নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে।
ঘোষিত চিলমারী উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও সদ্য অব্যহতি প্রাপ্ত মো. আবু সাঈদ হোসেন পাখী কালবেলাকে বলেন, এটা তাদের মনগড়া সিদ্ধান্ত। যাচাই বাছাই ছাড়াই হঠাৎ করে কি ঘটনা ঘটলো। কে ছিল না ছিল, কে-কারা করছে। ঘটনা গুলো তো ওদেরি পরিকল্পিত। ওরা নিজেরাই পরিকল্পিত করে ঘটনা ঘটাইছে।
এখন ওনারা ওনাদের গা বাছানোর জন্য এই কাজ করতেছে, এটি দলীয় পরিপন্থী কাজ। দল থেকে বহিষ্কার করার একটা সাংগঠনিক নিয়ম আছে, কানুন আছে। একজন সদস্যকে দল থেকে বহিষ্কার করতে গেলে আমি যেটা জানি চেয়ারম্যানের অনুমতি নেয়া লাগে। সেক্ষেত্রে হঠাৎ করে কেউ কাউকে বহিষ্কার করবে এই ক্ষমতা কেউ কারো কাছে রাখে নাই। আর যে নাটক গুলো চলতেছে সব এদের সৃষ্টি।
পড়ুন>> কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির কমিটি গঠন উত্তেজনা: কমিটি বাতিলের দাবিতে লাঠি মিছিল
এরাই আমাদের নাম দিছে, মনগড়া নাম দিছে একজায়গায় ঢুকে দিছে। আবার মনগড়া এরা বহিষ্কার করলো, এগুলো এদের ব্যক্তিগত ব্যাপার।
উল্লেখ্য গতকাল (৩ জুলাই) সকালে আব্দুল বারি সরকারকে আহবায়ক ও আবু হানিফা কে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এই কমিটি বাতিল দাবী করে গতকাল দুপুরেই বিক্ষোভ মিছিল করেন বিএনপির অধিকাংশ নেতা -কর্মী। এবং ওই দিন রাতেই মশাল মিছিল করে কমিটি বাতিলের দাবি জানান নেতাকর্মীরা। মশাল মিছিলের পর পরই উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারধরের ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন>>সংরক্ষিত আসন ও নির্যাতন বন্ধের দাবিতে রাজপথে হিন্দু মহাজোট
আহত যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া চিলমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিয়ার রহমান সৃষ্টি নিউজকে বলেন বিএনপির সংঘর্ষের ঘটনায় রুহুল আমিন জিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























