কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির কমিটি গঠন উত্তেজনা: কমিটি বাতিলের দাবিতে লাঠি মিছিল
- আপডেট সময় : ০৮:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির কমিটি গঠন উত্তেজনা: কমিটি বাতিলের দাবিতে লাঠি মিছিল
কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও লাঠি মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। সদ্য কমিটিতে পদ পাওয়া অনেককেই এই বিক্ষোভে অংশনিতে দেখা গেছে। নেতাকর্মীদের দাবি, আওয়ামী ফ্যাসিস্ট দের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করায় এই বিক্ষোভ মিছিল।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরের পর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ মোড় থেকে বের হয়ে মাটিকাটা মোড় হয়ে থানাহাট বাজার ঘুরে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে তাৎক্ষণিক সমাবেশ করে বক্তব্য দেন নেতাকর্মীরা।
পড়ুন>>নাগেশ্বরীতে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবীতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
এসময় বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য গঠিত কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিন, সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক সাঈদ হোসেন পাখি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আমজাদ হোসেন,উপজেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক নুর আলম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবু ওবাইদুল হক খাজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিনহাজুল ইসলাম সুমন।
বক্তারা বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট দোশরদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। যাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই।
পড়ুন>>দৌলতপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত
বিগত সময় যারা বিএনপির প্রোগ্রাম করে নাই, দেখা যায় নাই। সেই লোকদের এ কমিটি গঠন করা হয়। অনতিবিলম্বে সদ্যঘোষিত কমিটি ভেঙে নতুন করা সাজাতে হবে। না হলে আন্দোলন আরও বেগবান হবে বলে হুশিয়ারি দেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আব্দুল বারি সরকারকে আহবায়ক ও আবু হানিফা কে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























