ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে হারিয়ে গোলের জোয়ারে বাংলাদেশ, কাটল ২৩ বছরের আক্ষেপ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিলমারীতে আপন তিনভাই মাদ্রার নিয়োগ বোর্ডে:  অর্থের বিনিময়ে চলে নিয়োগ প্রক্রিয়া 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

চিলমারীতে আপন তিনভাই মাদ্রার নিয়োগ বোর্ড:  অর্থের বিনিময়ে চলে নিয়োগ প্রক্রিয়া 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের চিলমারীতে আপন তিনভাই মাদ্রার নিয়োগ বোর্ডে অর্থের বিনিময়ে চলে নিয়োগ প্রক্রিয়া। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহ-সভাপতি ও শিক্ষক প্রতিনিধি আপন তিন ভাই। তারাই থাকেন নিয়োগ বোর্ডে। মোটা অংকের অর্থ বিনিময়ে চলে মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া।

উপজেলার রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পারিবারিক কমিটির মাধ্যমে এবং গোপনে নিয়োগ বোর্ড পরিচালনার অভিযোগ উঠেছে।

শনিবার (১০ জুন) দুপুরে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের হস্তক্ষেপে উপজেলার ওই মাদ্রাসার নিয়োগ বোর্ড স্থগিত হয়।

জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা এলাকায় অবস্থিত রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শুন্য পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগে দুপুরে নিয়োগ নির্বাচনী বোর্ড শুরু হয়।

এ সময় স্থানীয় ছাত্রলীগ কর্মীরা সেখানে গিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত ডিজি’র প্রতিনিধির নিকট নিয়োগ বোর্ডের বৈধতা সম্পর্কে জানতে চায়। এ সময় তাদের প্রশ্নের কোন জবাব না দিয়েই ডিজি প্রতিনিধি নিয়োগ বোর্ড অসম্পন্ন রেখে চলে যান।

ছাত্রলীগ কর্মীদের দাবি, ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহ-সভাপতি ও শিক্ষক প্রতিনিধি আপন তিন ভাই।

তারা ওই বোর্ডে অধ্যক্ষ ও ডিজি’র প্রতিনিধিকে নিয়ে গোপনে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য করছেন।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক বদিউজ্জামান বদরুল বলেন, নিয়ম মেনে যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে আমাদের কোন আপত্তি থাকবে না।

রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. মিনহাজুল ইসলাম বলেন, শুন্য পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের লক্ষ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ বোর্ড আয়োজন করা হয়েছিল। বোর্ডটি অসম্পন্ন রয়েছে।

মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ জানান, এ বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তহীনতায় ভুগছি, পরে কথা হবে।তথ্য সুত্র

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চিলমারীতে আপন তিনভাই মাদ্রার নিয়োগ বোর্ডে:  অর্থের বিনিময়ে চলে নিয়োগ প্রক্রিয়া 

আপডেট সময় : ০৭:২৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩