চারাগাঁও সীমান্তে ২৭টন অবৈধ কয়লাসহ আটক-২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চারাগাঁও সীমান্তে ২৭টন অবৈধ কয়লাসহ আটক-২ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত বহাল রংপুরে একই পরিবারের চার সদস্যের প্রাণহানি: রাসায়নিকের ব্যবহার নিয়ে সিআইডির নতুন তদন্ত জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ইরান: চলছে পর্যালোচনা শরীফ ওসমান হাদি মামলার তদন্তে নতুন তথ্য ও অপরাধীদের প্রত্যর্পণে জটিলতা চট্টগ্রামে ক্রেনের চাপায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, চালক গ্রেপ্তার ২৪ আগস্ট ২০২৬; আজ টিভিতে খেলাধুলা যা দেখবেন আজ সোমবার ২৪ আগস্ট ২০২৬: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

চারাগাঁও সীমান্তে ২৭টন অবৈধ কয়লাসহ আটক-২

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
চারাগাঁও সীমান্তে ২৭টন অবৈধ কয়লাসহ আটক-২

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৭ মেঃটন অবৈধ কয়লাসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল (২৪ জানুয়ারি মঙ্গলবার) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্তে তাহিরপুর থানা পুলিশ দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে ২৭ মেঃ টন অবৈধ কয়লা সহ অরুন দাস (৪৭) ও সালাম মিয়া (১৮) নামের দুই জনকে আটক করে ।

আজ বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের লালঘাট, বাঁশতলা, চারাগাঁও এলসি পয়েন্ট, জঙ্গলবাড়ি ও কলাগাঁও পথে এসব কয়লা আসে। ভারত থেকে অবৈধ ভাবে আসা কয়লা ও চুনাপাথর পাচাঁর করে প্রথমে চারাগাঁও শুল্কষ্টেশনের বিভিন্ন ডিপুতে মজুত করা হয়।

পরে ঠেলাগাড়ি ও ট্রলি দিয়ে পাচাঁরকৃত অবৈধ মালামাল বিজিবি ক্যাম্পের সামনের রাস্তা দিয়েই  ছোট নৌকা বোঝাই করে বৈঠাখালী বাঁধের কাছে নিয়ে আসে। পরে বড় কাঠবড়ি ও স্টিলবডি নৌকা বোঝাই করে। তারপর পাটলাই, বৌলাই ও রক্তি নদী পথে নেত্রকোনা জেলার কলমাকান্দা, ভৈরব ও সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়।

পাচাঁরকৃত কয়লা ও চুনাপাথর। সরকারের লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে পাচাঁর করা হয়।

এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারী) দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে ২৭মেঃটন অবৈধ চোরাই কয়লাসহ অরুন দাস ও সালাম মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

এব্যাপারে চারাগাঁও শুল্কষ্টেশনের কয়েকজন কয়লা ব্যবসায়ী জানান- সাংবাদিক, পুলিশ, বিজিবির সোর্স পরিচয়ধারী রফ মিয়া ও আলী হোসেন অবৈধ কয়লা ও চুনাপাথর পাচাঁর করার পর চাঁদা উত্তোলন করে। তারা বললে কয়লা ও পাথর পাচাঁর হয়, আর না বললে হয় না।

তাদের এই চোরাচালান ও চাঁদাবাজি বাণিজ্য চলছে দীর্ঘদিন যাবত। এব্যাপারে সোর্স আলী হোসেন বলেন- ভারত থেকে যখন কয়লা পাচাঁর হয় তখন আমি শুধু হিসাব রাখি, আর চাঁদার টাকা তুলে রফ মিয়া। আমাকে তারা কর্মচারী হিসেবে রেখেছে। কাকে কত টাকা চাঁদা দেয় তা আমি জানিনা।

তাহিরপুর থানার ওসি ইফতেখার হোসেন বলেন- ১৫ মেঃটন কয়লাসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে আর বাকি ১২টন কয়লা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এঘটনার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১৩ই জানুয়ারী শুক্রবার দুপুরে টেকেরঘাট সীমান্তের বুরুঙ্গা এলাকা দিয়ে অবৈধভাবে কয়লা পাচাঁরের সময় ভারতীয় বিএসএফের গুলিতে দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবকসহ গত ৯ মাসে চোরাই কয়লা আনতে ভারতে গিয়ে মোট ৪ বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!