ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

চাটখিলে চেম্বারে রোগী ধর্ষণের অভিযোগে ডাক্তার আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে

চেম্বারে রোগী ধর্ষণকারী ডাক্তার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটখিলে চেম্বারে রোগী ধর্ষণের অভিযোগে ডাক্তার আটক

নোয়াখালীর চাটখিলে রবিবার (০২ জুন) সন্ধ্যায় অভিযুক্ত সেই ধর্ষককে আটক করেছে পুলিশ। একইসঙ্গে তার চেম্বার সিলগালা করে দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার (২৬ মে) চাটখিল পৌর বাজারের হাসপাতাল রোডের এ ভুয়া ডাক্তারের নিজস্ব চেম্বারে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম নুর হোসেন পলাশ। তিনি ডাক্তার পরিচয়ে রোগী দেখতেন। তিনি চাটখিল পৌরবাজারের রক্তিম রোজ মেডিসিন পার্কের মালিক।

১৮ বছর বয়সী ভুক্তভোগী এই তরুণী জানান, নুর হোসেন পলাশ গত রোববার ক্লাস শেষে বাড়ি ফেরার পথে বিকেল ৪টার দিকে তার কিছু মেডিকেল রিপোর্ট দেখার জন্য তাকে তার চেম্বারে ডেকে নেন। চেম্বারে যাওয়ার পর তার মাস্ক খুলে তার নাকের কাছে কিছু একটা ধরে তাকে অবচেতন করে তার চেম্বারের পেছনে আলাদা কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বারবার পা ধরে ক্ষমা চেয়েও ভুক্তভোগী এ সময় রক্ষা পাননি।

ধর্ষণ শেষে অভিযুক্ত নুর হোসেন তাকে ছুরি দেখিয়ে এ ঘটনা কাউকে বলতে নিষেধ করেন। যে কারণে প্রথম কয়েকদিন কাউকে না বললেও একদিন আগে ভুক্তভোগী তার মায়ের কাছে ধর্ষণের ঘটনা চিরকুটে লিখে দেন। বাবা জীবিত না থাকা এবং সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে পরিবারটি এ বিষয়ে এতদিন কোথাও কোনো অভিযোগ করেনি।

ভুক্তভোগীর মা জানান, আমি ছোট একটা চাকরি করে সংসার চালাই। যে আমার এই এতিম সন্তানকে এভাবে নির্যাতন করছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি চলছে। সোমবার সকালে আসামিকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

পড়ুন>>গণধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলার মূল আসামি ও তার এক সহযোগী গ্রেফতার

এদিকে আসামি আটকের পর রোববার সন্ধ্যায় চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান ভুয়া ডাক্তার পরিচয়ে চেম্বার করা এবং ফৌজদারি অপরাধের সংগঠন করাসহ বিভিন্ন অভিযোগে চেম্বারটি সিলগালা করে দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাটখিলে চেম্বারে রোগী ধর্ষণের অভিযোগে ডাক্তার আটক

আপডেট সময় : ০৫:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪