চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে বৈষম্যহীন: নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় শীর্ষক মতবিনিময় সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে বৈষম্যহীন: নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় শীর্ষক মতবিনিময় সভা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক মেসির পথ ধরে এমএলএসে ইউরোপীয় তারকাদের জয়জয়কার রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে বৈষম্যহীন: নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় শীর্ষক মতবিনিময় সভা

চাঁপাই নবাবগঞ্জ থেকে সেলিম রেজা
  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে বৈষম্যহীন: নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় শীর্ষক মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে বৈষম্যহীন: নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় শীর্ষক মতবিনিময় সভা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, গত ১৫ বছরে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আ.লীগ। এখনও দেশের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র বিদ্যমান। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে যেকোন ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া সম্ভব। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। দেশে থাকলে তার লাশ খুঁজে পাওয়া যেতো না।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি হারুনুর রশীদ আরও বলেন, বাংলাদেশের মানুষ বীরের জাতি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, যুদ্ধ করেই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছে। গত ১৫ বছরে দেশজুড়ে যে বৈষম্য হয়েছে, সন্ত্রাস, লুটপাট হয়েছে তার বিচার আমরা করব।

হারুনুর রশীদ বলেন, যারা গুমের শিকার হয়েছে, বিচার বর্হিভূত হত্যার শিকার হয়েছে, আমরা তার প্রতিকার করব। তা বাস্তবায়ন করতে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু কোন অবস্থাতেই আইন নিজের হাতে তোলা যাবে না। আমরা আ.লীগ সরকারের গুম, হত্যা, মিথ্যা মামলার বিষয়ে সবকিছুই জানি। তবুও আমাদেরকে ধৈর্য ধারন করতে হবে।

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হারুন আরও বলেন, আমরা নিজেরা যেমন অন্যায় করব না, তেমনি অন্যায় সহ্যও করব না। কিন্তু গত ১৫ বছর যারা দেশে দু:শাসন চালিয়েছি, আমরা এতো সহজে তাদেরকে ভুলব না। এতো সহজে মাফ করব না। আমাদের দেশের অর্থনীতি গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে, পাখির মতো গুলি করেছে, তাদেরকে বিনা বিচারে মাফ করা যাবে না। তবে বিগত সরকারের সময়ে যেমন ঝুলুম-নির্যাতন করা হয়েছে, আমরা তেমন নিরাপরাধ কোন মানুষকে হয়রানি করব না।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরে যারা অনিয়ম-দুর্নীতি করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারন চোরের সহযোগীও চোর। আওয়ামীলীগ পালিয়েছে, কিন্তু প্রশাসনে তাদের দোসররা এখনও দেশে রয়েছে। তাদেরকে চাকুরি থেকে বহিষ্কার করতে হবে। যতক্ষণ না তাদেরকে সরানো হবে, ততক্ষণ শৃঙ্খলা ফিরো আসবে না।

জেলা যুবদল নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. সোলাইমান বিশু। জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়

 

আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মো. শামসুল হক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহ্বায়ক মো. তৌসিকুল ইসলাম তসি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান অনু, সাবেক ছাত্রদল নেতা মীম ফজলে আজিম। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!