চাঁপাইনবাবগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার শুক্রবার বিকেলে মাদক ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামের কালাম মোড়লের বাড়ির পাশে ইটের হেয়ারিং রাস্তার উপরে একটি পিক-আপ থেকে ৬০ কেজি গাঁজাসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেন।
১৩ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে মাদকবিরোধী অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে এই পাঁচজন কুখ্যাত মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৬ নং ওয়ার্ডের রসুলপুরের মৃত মংলুর ছেলে আনারুল (৩০), নয়ালাভাঙ্গা গুনগুনি পাড়ার নাইমুল ওরফে চেন্টুর ছেলে গাজাঁ ও ফেনসিডিল ব্যবসায়ী দুরুল (৩৫), উত্তর উজিরপুর চামাগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কালাম (৪৫), নয়ালাভাঙ্গা মেনিপাড়ার মৃত আমজাদ আলীর ছেলে রজব আলী (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিগ্রাম নতুনপাড়ার ওসমান আলীর ছেলে ইসারুল ইসলাম ওরফে বাবু (৩৭)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, সদ্য যোগদানকৃত পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে ডিবি পুলিশের সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশ মোতাবেক ডিবি পুলিশ কাজ করে যাচ্ছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
Leave a Reply