রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় ঝরে গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাণ। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আই বি এর বিবিএ’র ছাত্র ।
রবিবার (১৯ ফেব্রুয়ারি )বিকেলে রাজশাহী -চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী চাপাল এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল নিয়ে ওই ছাত্র রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে সাইকেলটিকে ধাক্কা দেয় ঘটনাস্থলে ৩ আহত হয়।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরও ২ জন মেডিকেলে ভর্তি আছে।
নিহত ছাত্রের নাম আবু সাঈদ ওসামা, পিতা আব্দুস সালাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। তার বাড়ি রাজশাহী নগরীর বুধপাড়া এলাকায়।
গোদাগাড়ী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, মোটরসাইকেলকি ট্রাককে ওভারটেক করার সময় অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে ৩ জন আহত হয় আহতের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ রাজশাহী মেডিকেলে পাঠায়। ঘাতক ট্রাক টি আটক করা হয়েছে।
Leave a Reply