গাজার সংকট নিয়ে কাতার, জর্ডান ও যুক্তরাজ্যের যৌথ বৈঠক
- আপডেট সময় : ০৫:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
গাজার সংকট নিয়ে কাতার, জর্ডান ও যুক্তরাজ্যের যৌথ বৈঠক
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে গাজা উপত্যকার ভয়াবহ মানবিক বিপর্যয় মোকাবিলায় একটি বিশেষ ‘কল টু অ্যাকশন’ বা কার্যকর পদক্ষেপ গ্রহণের বৈঠকের আয়োজন করেছে কাতার, জর্ডান ও যুক্তরাজ্য। গত শুক্রবার অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের ত্রিমুখী আলোচনায় কাতারের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি।
বৈঠকে ড. আল-খুলাইফি ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘবে কাতার সরকারের অটল প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি জানান, গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ও নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর রেজুলেশন অনুযায়ী ২০ দফার পরিকল্পনা বাস্তবায়নে কাতার সক্রিয় ভূমিকা পালন করছে। দাপ্তরিক এই কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি মানবিক সহায়তার ধারা অব্যাহত রাখার কথাও তিনি উল্লেখ করেন। বৈঠকে দেওয়া বক্তব্যে ড. আল-খুলাইফি ফিলিস্তিন জনগণের দুর্ভোগ লাঘবে কাতারের সর্বোচ্চ গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।
পড়ুন>>মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না দিবালা ও মোলিনা
কাতার এখন পর্যন্ত গাজার প্রায় ৪ লাখ ৩৬ হাজার অধিবাসীর জন্য প্রয়োজনীয় খাদ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও তাঁবু সরবরাহ করেছে বলে ড. আল-খুলাইফি জানান।
এছাড়া শেখ হামাদ বিন খলিফা আল-থাকি রিহ্যাবিলিটেশন অ্যান্ড প্রস্থেটিকস হাসপাতালের কার্যক্রম পুনরায় সচল করার বিষয়টিও তার আলোচনায় উঠে আসে। গত তিন বছরে গাজায় প্রায় ৩ কোটি লিটার জ্বালানি পৌঁছে দিয়েছে কাতার। বর্তমানে জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কেন্দ্রের কার্যকারিতা বজায় রাখতে জাতিসংঘের সাথে নতুন একটি চুক্তির আওতায় আরও ১৩ লাখ লিটার জ্বালানি পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন>>বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ কেন স্থবির?
প্রতিমন্ত্রী আরও বলেন, গাজায় বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানো এখন সময়ের দাবি। স্বাস্থ্যকর্মী, চিকিৎসা কেন্দ্র ও পরিবহন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর কার্যক্রম নির্বিঘ্ন করতে হবে। বিশেষ করে আসন্ন শীতকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে গাজাবাসীর জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও দ্রুত আশ্রয়ণ কেন্দ্র নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
বক্তব্যের শেষভাগে ড. আল-খুলাইফি জানান, ফিলিস্তিনের পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রচেষ্টাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক অংশীদার এবং পিস বোর্ডের সাথে কাতার কাজ চালিয়ে যাবে। একটি ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠা করাই এসব উদ্যোগের চূড়ান্ত লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























