গাছ কাটা নিয়ে বিরোধে দুই ভাইকে পিটিয়ে হত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গাছ কাটা নিয়ে বিরোধে দুই ভাইকে পিটিয়ে হত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

গাছ কাটা নিয়ে বিরোধে দুই ভাইকে পিটিয়ে হত্যা

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
গাছ কাটা নিয়ে বিরোধে দুই ভাইকে পিটিয়ে হত্যা

গাছ কাটা নিয়ে বিরোধে দুই ভাইকে পিটিয়ে হত্যা

 

 

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিরোধপূর্ণ জমিতে গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে জেরে দুইজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নিহত দুই ব্যক্তি সম্পর্কে চাচাতো ভাই।

 

 

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

নিহত দুইজন হলেন, শরিফুল ইসলাম (৪০) ও তাঁর চাচাতো ভাই আইজুল ইসলাম (৩৫)। এদের মধ্যে শরিফুল ইসলাম ঘটনাস্থলেই আজ বেলা ১১টার দিকে মারা গেছেন। আর আইজুলকে আহত অবস্থায় রাজশাহী নেওয়ার পথে দুপুর ২টার দিকে মারা গেছেন।

 

 

আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, নিহত শরিফুলের ছোট ভাই ময়নুল হক (২৫), চাচা রেজাউল ইসলাম (৭০), প্রতিবেশি শহিদুল ইসলাম (৪০) ও আনারুল (৩০)।

 

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল ইসলামের সঙ্গে প্রতিবশী কাশেম হাজী, তাঁর ছেলে লাল চান ও আজিজুরের বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ সেই জমিতে বেশ কিছু মেহগনি গাছ লাগানো আছে।

 

গতকাল বুধবার বিরোধপূর্ণ সেই জমিতে লাগানো একটি মেহগনি গাছ কাটেন শরিফুল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রতিপক্ষ লাল চান, তাঁর আজিজার রহমান, শফিকুল, মুক্তার ও তাঁদের লোকজ দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে শরিফুলের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়।

 

একপর্যায়ে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের ঘটনায় শরিফুলের চাচাতো ভাই আইজুল, চাচা রেজাউল, শরিফুলের ছোট ভাই ময়নুলসহ অন্তত নয়জন গুরুত্বর আহত হন।

পড়ুন>>পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের দুই বছর কারাদণ্ড

 

আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় রাজশাহী নেওয়ার পথে আহত আইজুল ইসলাম মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এছাড়া আহতদের মধ্যে তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পাঁচজন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, জমি নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ ছিল। সর্বশেষ বিরোধপূর্ণ সেই জমি থেকে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই শরিফুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে।

 

 

আরেকজনকে আহত অবস্থায় রাজশাহীতে নেওয়ার পথে মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে তিনজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ও পাঁচজন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!