গর্জিয়াস গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গর্জিয়াস গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির

গর্জিয়াস গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সুন্দরগঞ্জ ( গাইবান্ধা ) থেকে জয়ন্ত সাহা যতন
  • প্রকাশিত : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
গর্জিয়াস গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়

গর্জিয়াস গ্রুপের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ।

১১(ফেব্রুয়ারী) কক্সবাজার হোটেল রিগ্যাল প্যালেসে জমকালো আড়ম্বরপূর্ণভাবে হয়ে গেল গর্জিয়াস গ্রুপের বার্ষিক বনভোজন।

গর্জিয়াস গ্রুপের জিএম জামাত আলী রনির চমৎকার উপস্থাপনায়,বনভোজন অনুষ্ঠানে উপস্থিত থেকে সভাপতিত্বে করেন কোম্পানির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক শহীদুজ্জামান খান শাহেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জিয়াস গ্রুপের উপদেষ্টা ও কমনওয়েলথ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল সোসাইটির নির্বাহী পরিচালক মু.মহিউদ্দিন আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জিয়াস গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর সিরাজুল ইসলাম। জিএম,এজিএম,সিনিয়র ম্যানেজার,ম্যানেজার কর্মকর্তাগণ ও তাদের পরিবার।

উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল প্রতিযোগিতা, খেলাধুলা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,বিনোদন,আড্ডা আয়োজন ও সম্মাননা প্রদান করা হয়।গর্জিয়াস গ্রুপের কর্মকর্তা ও কর্মচারী,দেশব্যাপী আঞ্চলিক অফিসসমূহের সেলস ফোর্স ও তাদের পরিবারবর্গের অংশগ্রহণে দিনটি উপভোগ করেন।

বনভোজনে আগত সদস্যবৃন্দদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর সিরাজুল ইসলাম।প্রধান অতিথি গর্জিয়াস গ্রুপের উপদেষ্টা মহিউদ্দিন আমিন তার বক্তব্যে বলেন গর্জিয়াস গ্রুপ সারাদেশ ব্যাপি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে,তারা শুরু থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে,বাংলাদেশ আগামীতে গর্জিয়াস ২ কোটির বেশী উদ্যোক্তা তৈরীর করবে।

সরকার ঘোষিত ভিশন ২০৪১ স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগী হয়ে অবদান রাখবে গর্জিয়াস গ্রুপ এবং উদ্যোক্তাদের বিভিন্ন ভাবে সহযোগীতা করার মাধ্যমে দেশে কর্মসংস্থান তৈরী করা হবে, গর্জিয়াস গ্রুপ দেশের পাশাপাশি বিশ্বব্যাপী উদ্যোক্তাদের সাথে কাজ করবে। আগমারী বিশ্ব ঘোষিত সকল কর্মসূচি ও কর্মসংস্থানের সাথে বাংলাদেশের তরুণ প্রজন্মের তাদের কাজের মাধ্যমে বাংলাদেশ কে তুলে ধরবে মেইড ইন-বাংলাদেশ।

সভাপতির বক্তব্যে গর্জিয়াস গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক শহীদুজ্জামান খান সাহেদ ২০২৩ সালের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা,কোম্পানির উন্নয়ন এবং ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনায় গ্রহন করা আগামীদিনে গর্জিয়াস গ্রুপের অঙ্গসহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে কিভাবে কাজ করবে সকল বিষয়ে দীর্ঘ অনুপ্রেরণা ও দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ কথা বলেন। গর্জিয়াস গ্রুপ দেশ ও দেশের বাহিরে কাজ করে এগিয়ে যাবে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ কে তুলে ধরতে ২০৪১ স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাবে।শিক্ষিত বেকার তরুণদের নিয়ে তাদের কর্মসংস্থান তৈরী করে,বাংলাদেশ কে বেকরত্বে মুক্ত একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে মানচিত্র তুলে ধরবে।

বনভোজনে সপরিবারে অংশ নিয়ে গর্জিয়াস পরিবারের সদস্যগণ এক অদম্য মনোবলে উজ্জীবিত হয়ে একে অপরের সাথে সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নিয়মানুবর্তিতা, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার শীর্ষ অবস্থানে থেকে সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!