গরু নিয়ে বাড়ি ফিরতে বজ্রপাতে দুই কৃষকের মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গরু নিয়ে বাড়ি ফিরতে বজ্রপাতে দুই কৃষকের মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায়

গরু নিয়ে বাড়ি ফিরতে বজ্রপাতে দুই কৃষকের মৃত‍্যু

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
প্রতিকী ছবি

গরু নিয়ে বাড়ি ফিরতে বজ্রপাতে দুই কৃষকের মৃত‍্যু

কুড়িগ্রামে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রামের মোঃ আশরাফ আলী (৫০) পিতা মৃত বছর মাহমুদ ও আইনুল ইসলাম (৩৮)পিতা মৃত সাদের আলী।

সোমবার ২৩ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের কদমতলা মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,কৃষক আশরাফ ও আইনুল একই গ্রামের বাসিন্দা।তারা দুজনে মাঠে গরু চড়াচ্ছিলেন।বিকেল ৪ টার দিকে হঠাৎ আকাশ খারাপ দেখে আইনুল ও আশরাফ গরু নিয়ে বাড়ি ফিরছিলেন।হঠাৎ তাদের উপর বজ্র পড়লে ঘটনা স্থলে আশরাফ মারা যায়। পরে স্থানীয়রা আইনুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আক্তারুল ইসলাম বলেন, আইনুল ও আশরাফ কদমতলা গ্রামের বাসিন্দা। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদুর রহমান বলেন, বজ্রপাতে নিহত দুই কৃষকের খবর পেয়েছি। এ ঘটনা থানায় ইউডি মামলা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!