ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ শরতেই শীতের আগমনী বার্তা, আগাম কুয়াশার চাদরে ঢাকা চারপাশ রাণীশংকৈলে ইটভাটা সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার  রাণীশংকৈলে মতবিনিময় সভায় সারের কৃত্রিম সংকট রোধে কঠোর পদক্ষেপের তাগিদ  তেরঙ্গা ওড়াও কর্মসূচির আগে ফের আটক অভিজিৎ দীপকে দিল্লিতে সমাবেশ শুরুর আগে আটক দুই নেতা বার পরীক্ষায় অকৃতকার্য হয়েও নিজেকে আইনজীবী দাবি ট্রাম্পের প্রেস অপতথ্যের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান বিমানমন্ত্রীর জেরুজালেমে দূতাবাস: কলম্বিয়ার সিদ্ধান্তে কাতারের তীব্র নিন্দা ১৮ বছর পর ফের একসঙ্গে অপু বিশ্বাস ও আদনান

গণহত‍্যা মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ও অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান গ্রেপ্তার

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

গণহত‍্যা মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ও অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান গ্রেপ্তার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণহত‍্যা মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ও অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান গ্রেপ্তার

নরসিংদীতে গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী এবং নরসিংদী জেলার জ্যেষ্ঠ সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

সোমবার (১৪ এপ্রিল) নরসিংদীতে গণহত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে সাইফুলসহ একই অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এরইমধ্যে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পড়ুন>> চীনের এক হাজার শয্যার হাসপাতাল হচ্ছে তিস্তা পাড়ে

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূইয়া। পুলিশের গুলিতে তাহমিদ নিহত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। পরে লাশ নিয়ে মিছিল করতে গলে আবারও গুলি ছোড়া হয়। এতে আরও একজন নিহত হন। জুলাই আন্দোলনে শুধু এই জেলাতেই শহীদ হয়েছেন প্রায় ২০ জন। পাশাপাশি হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

জুলাই গণহত্যায় এখন পর্যন্ত ২২ মামলায় ১৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র ৫৪ জন। যাদের অধিকাংশই পুলিশ সদস্য। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের জানিয়েছেন, তদন্ত রিপোর্টে বিভিন্ন পেশার আসামিদের চিত্র উঠে আসবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণহত‍্যা মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ও অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫