গণভোটে 'না’ ভোটের বিস্ময়কর আধিপত্য : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গণভোটে 'না’ ভোটের বিস্ময়কর আধিপত্য : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে তিনজনকে প্রাণহানির ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া

গণভোটে ‘না’ ভোটের বিস্ময়কর আধিপত্য

সৃষ্টি নির্বাচন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
গণভোটে হ্যাঁ জয়ী হলে স্বৈরাচারী হতে পারবেন না প্রধানমন্ত্রী
হ‍্যাঁ না ভোট

 

 

গণভোটে ‘না’ ভোটের বিস্ময়কর আধিপত্য

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের রাজনৈতিক মানচিত্রে একটি ব্যতিক্রমী চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। মোট ২৯৯টি আসনের মধ্যে গণভোটে মাত্র ১১টি আসনে ‘না’ ভোট জয়ী হলেও এসব আসনের রাজনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রায় সবগুলোতেই বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

 

বিজয়ী আসনের মধ্যে ১০টি আসনেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থীরা। শুধুমাত্র রাজশাহী-৪ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী। বিএনপি-প্রভাবিত ও বিএনপি জয়ী এলাকাগুলোতেই ‘না’ ভোট শক্ত অবস্থান নিয়েছে।

 

 

   নির্বাচন কমিশন সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ২ হাজার ৩৩৪ জন। এর মধ্যে গণভোটে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন,‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন। এছাড়া বাতিল বা অবৈধ ভোটের সংখ্যা ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি।

 

 

গণভোট ও সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, শুধু রাজনৈতিক দল নয়—ভোটারদের মনোভাবও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে ব্যালটে। বিশেষ করে বিএনপি জয়ী আসনগুলোতে ‘না’ ভোটের আধিপত্য ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, জনমত ও গণতান্ত্রিক ধারার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

 

 

বিশেষ করে পার্বত্য তিন জেলা ও আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জে গণভোটের ফলাফল রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
পার্বত্য অঞ্চলে টানা ‘না’ জয় পার্বত্য তিন জেলা— খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই তিন জেলার সব আসনেই গণভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে।

 

 

খাগড়াছড়ি আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২টি। রাঙামাটি আসনে ‘হ্যাঁ’র তুলনায় ‘না’ ভোট বেশি পড়েছে ১ লাখ ৮ হাজার ১০৬টি। বান্দরবান আসনে ‘না’ ভোট বেশি পড়েছে ১৮ হাজার ৭৩৯টি। আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ জেলার তিনটি আসনেই গণভোটে ‘হ্যাঁ’র তুলনায় প্রায় তিনগুণ বেশি ‘না’ ভোট পড়েছে।

 

 

গোপালগঞ্জ-১ আসনে ‘হ্যাঁ’ ভোট ৫৪,৭১৬টি, বিপরীতে ‘না’ ভোট ১,২৮,২৯৮টি। গোপালগঞ্জ-২ আসনে ‘হ্যাঁ’ ৩৪,৩০২টি ও ‘না’ ১,০৭,২৯০টি। গোপালগঞ্জ-৩ আসনে ‘হ্যাঁ’ ৩৩,৪৯৮টি এবং ‘না’ ৯৩,৩৬৮টি ভোট পড়েছে।

 

 

এছাড়া গণভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে আরও পাঁচটি আসনে— ঝিনাইদহ-১, সুনামগঞ্জ-২, চট্টগ্রাম-৮,
চট্টগ্রাম-১২, রাজশাহী-৪।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!