খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের নামে মিথ্যা অপপ্রচার থানায় জিডি
- আপডেট সময় : ১১:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের নামে মিথ্যা অপপ্রচার থানায় জিডি
খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার সাথে কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমকে তথ্য প্রতিবেদক হিসাবে সম্পৃক্ত করায় তিনি বাদী হয়ে কয়রা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন,যার নম্বর ৫২০।
জিডিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি প্রতিদিনের খবর নামের একটি ফেসবুক পেজ থেকে খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাঃড মোমরেজুল ইসলামকে জড়িয়ে একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। এতে তার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
উক্ত অজ্ঞাতনামা ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা সহ ভবিষ্যৎ সাধারণ ডায়েরী ভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি। এ বিষয়ে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সাংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেতার কণ্ঠরোধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করছি।
পড়ুন>> কাউনিয়ায় সৌদি প্রবাসী স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম বলেন, এ্যাডঃ মোমরেজুল ইসলাম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার নামে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন নিঃসন্দেহে নিন্দনীয়। আমাকে প্রতিবেদক বানিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার মান সম্মান ক্ষুন্ন করা হয়েছে। সেই কারণে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় জিডি করেছি।
এ ব্যাপারে কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জি এম ইমদাদুল বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























