খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনায় পাইকগাছায় আনন্দ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনায় পাইকগাছায় আনন্দ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনায় পাইকগাছায় আনন্দ মিছিল

পাইকগাছা (খুলনা) থেকে শেখ খাইরুল ইসলাম
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনায় পাইকগাছায় আনন্দ মিছিল

 

খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনায়
পাইকগাছায় আনন্দ মিছিল

খুলনা জেলা ছাত্রদল ও জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে খুলনা জেলা বিএনপির আশিংক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে।তারা তিনজনই বিগত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে আংশিক এই কমিটি ঘোষণা দেওয়া হয়।

এর আগে গত ২০ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় বিএনপি।
তিন সদস্যের আংশিক কমিটি দেওয়ায় পাইকগাছা উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠন আনন্দ মিছিল ও পথ সভা করেছে।শুক্রবার বিকালে পুরাতন পরিবহন কাউন্টার থেকে শত শত নেতাকর্মী আনন্দ মিছিলে অংশ নেয়।

মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বিএনপির দলীয় কার্যালয়ের নীচে পথা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা আসলাম পারভেজের সভাপতিত্বে,সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হকের পরিচালনায় পথ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এস এম এনামুল হক।

পড়ুন>> বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনে যেসব শর্ত ভারতের

এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, শেখ বেনজির আহমেদ লাল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা যুবদলের আহবায়ক তোহিদুজ্জামান মুকুল, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাজ্জাদ আহমেদ মানিক, পৌর যুবদলের আহবায়ক জি এম রুস্তম আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদার।

এছাড়াও স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, পৌর যুবদলের আহবায়ক রুস্তম আলী, সদস্য সচিব আনারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুল্লাহ আল গালিব, সদস্য সচিব সোহেল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, ইউনুস মোল্ল্যা, আমিরুল ইসলাম, নাজির আহমেদ, বাচ্চু, আনারুল কাদির, আবু তালেব, লিপটন সরদার, রাজিব নেওয়াজ, হাবিবুর রহমান মোল্ল্যা, সনি, আব্দুল গফুর, আব্দুল হাকিম সানা, বেল্লাল হোসেন, হযরত আলী, ইসরাফিল, জাহাঙ্গীর শেখ, আবু হানিফ, ইকবাল হোসেন, শেখ নাজিম আহমেদ, সাত্তার প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!