প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৩৩৯৬ বার পড়া হয়েছে
প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নওগাঁ জেলা শাখা।
শনিবার (১৩ ডিসেম্বর) নওগাঁ শহরে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ নওযোয়ান মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ সদর-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ।
পড়ুন>> রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার কি কিলিং মিশনের পরবর্তী টার্গেট?
এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল হক চঞ্চল, জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।
সমাবেশে নেতারা বলেন, নির্বাচনী মাঠে বিরোধী দলীয় প্রার্থীদের ওপর পরিকল্পিত হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























