ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

কুড়িগ্রামে ৩০ একর জমিতে হচ্ছে ডিসি পার্ক: দ্রুত বাস্তবায়ন চায় জেলাবাসী

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৯:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে প্রস্তাবিত ডিসি পার্ক নির্মাণে ডিসিসহ সাতজনকে আইনি নোটিশ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে ৩০ একর জমিতে হচ্ছে ডিসি পার্ক: দ্রুত বাস্তবায়ন চায় জেলাবাসী

সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। ১৬ টি নদ-নদী বেষ্টিত জেলায় প্রায় চার শতাধিক চরাঞ্চল।শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী জীবন মান উন্নয়নে কাজ শুরু করেছে জেলা প্রশাসন। কুড়িগ্রাম টেক্সটাইল্স মিলের নবায়ন, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ নারীদের আত্মকর্ম সংস্থান তৈরিতে প্রত্যন্ত অঞ্চলে নারীদের প্রশিক্ষণ, বিদেশে লোক পাঠানোসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বিনোদন শূন্য এ জেলায় ধরলা নদীর অববাহিকায় কুড়িগ্রাম ডিসি পার্ক গড়ার উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। জেলা প্রশাসকের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষসহ বিনোদন প্রেমীরা।

পড়ন>>চীনের অর্থায়নে উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নীলফামারীতে স্থান পরিদর্শন

কুড়িগ্রাম জেলাটিতে প্রায় ২৪ লক্ষ মানুষের বসবাস।বিনোদন প্রেমী মানুষের দীর্ঘ দিনের আশা নদীর পাড়ের একটি বিনোদনের জন্য একটি পার্ক গড়ে উঠুক।অলস সময়ে ইট পাথরের শহর ছেড়ে প্রকৃতি ও নদীর টানে ছুটে আসা মানুষের জন্য ডিসি পার্ক হলে এটি শুধু মানুষের মনোরঞ্জনের খোরাক হবেনা এটি হলে জেলার অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে।এছাড়া পাশেই গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল। ফলে জেলা ও জেলার বাইরে থেকে ছুটে আসা মানুষের ক্লান্তিতে স্বস্তি যোগাবে এই পার্কটি। স্থানীয়দের দাবী প্রস্তাব আর প্রস্তাবনার মধ্যে পার্কের কাজটি যেন ব্যহত না হয়, অতি দ্রুত ডিসি পার্কের কার্যক্রম শুরু হোক।

ব্রীজ পাড়ে ঘুরতে আশা শিক্ষার্থী মোঃ আসিফ হাসান বলেন, কুড়িগ্রামে ডিসি পার্ক হলে জেলাকে বাইরের রোল মডেল হিসেবে এই জেলা রিপ্রেজেন্ট হবে।দর্শনার্থীদের সমাগমে পূণর্তা আসবে। অর্থনৈতিক ও সামাজিক ভাবে জেলার মানুষের উন্নয়ন হবে বলে জানান তিনি।

ধরলা ব্রিজ পাড়ের বাসিন্দা মোঃ আবু সাইদ বলেন, কুড়িগ্রাম ডিসি পার্ক হওয়ার খবর শুনেছি। এটি হলে আশপাশের অনেক মানুষের ব্যবসা বানিজ্য ও নতুন কর্মসংস্থান তৈরি হবে। কুড়িগ্রাম ডিসি পার্ক হলে এখানকার মানুষজনের জীবন জীবিকার উন্নয়ন হবে।

পড়ুন>> চৌহালীর এনায়েতপুরে ছয় মাস ধরে বন্ধ তালতলা রোডের সংস্কারকাজ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ নাহিদ ইসলাম বলেন, কুড়িগ্রাম ডিসি পার্কটি বাস্তবায়ন হলে জেলার মানুষের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ হবে। এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ।নামকরনের ক্ষেত্রে আমাদের কোন আপত্তি নেই।যে নামেই হোক না কেন নাম কোন বিষয় না। কুড়িগ্রামের উন্নয়ন হোক এটাই চাই।

নাগরিক কমিটি কুড়িগ্রাম জেলার সংগঠক মোঃ মুকুল মিয়া বলেন, কুড়িগ্রামের মানুষের বিনোদনের জন্য কোন জায়গা নেই। ধরলা ব্রীজের পূর্ব পাড়ে সরকারের প্রায় ৩০ একর জমি পড়ে আছে। সেখানে কুড়িগ্রাম ডিসি পার্ক হলে জেলাবাসী বিনোদনের একটা জায়গা পাবে। আমরা জেলা সমন্বয় মিটিং এ কুড়িগ্রাম ডিসি পার্ক নামকরন করার মতামত দিয়েছি।

জামায়াতে ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলার আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, কুড়িগ্রাম ডিসি পার্ক বা ডিসি পার্ক কুড়িগ্রাম, যে নামেই হোক আমাদের কোন আপত্তি নেই। জেলা সমন্বয় মিটিং এ সকলের মতামত নিয়ে কুড়িগ্রাম ডিসি পার্ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি দ্রুত বাস্তবায়ন হোক বলে জানান তিনি।

পড়ুন>> ঘুরে আসুন শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, প্রস্তাবিত ডিসি পার্ক নিয়ে জেলা প্রশাসন আয়োজিত সমন্বয় মিটিং এ গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বদানকারি দল বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় কুড়িগ্রামে চিত্ত বিনোদনের জন্য একটি পার্কের প্রয়োজন।

এ লক্ষ্যে ধরলা সেতুর পাশের মাধবরাম এলাকায় কুড়িগ্রাম ডিসি পার্ক গড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম জেলা ও জেলার বাইরে থেকে আসা মানুষজন বিনোদনের সুযোগ পাবে।নামকরনের বিষয়ের জেলা প্রশাসকের ব্যক্তিগত কোন মতামত ছিল না। উপস্থিত সকল প্রতিনিধিদের মতামতে কুড়িগ্রাম ডিসি পার্ক নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, কুড়িগ্রামে চিত্ত বিনোদনের তেমন কোন জায়গা না থাকায় ধরলা ব্রীজের পূর্ব প্রান্তে মাধবরাম এলাকায় জেলার সকল রাজনৈতিক ও সুশীল সমাজের মতামতের ভিত্তিতে কুড়িগ্রাম ডিসি পার্ক গড়া উদ্যোগ গ্রহন করা হয়েছে। এটি হলে সরকারের পড়ে থাকা ৩০ একর পরিত্যক্ত জমির সদ্ব্যবহার হবে পাশাপাশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন>>ভূরুঙ্গামারীর মীর জুমলা মসজিদ (Mir jumla mosque)

আমার উদ্দেশ্য হলো বিনোদন শুন‍্য জেলাটিতে একটি পার্ক হোক।এ ক্ষেত্রে সমন্বয় মিটিংয়ে জেলার সকল নেতৃবৃন্দের মতামত নিয়ে কুড়িগ্রাম ডিসি পার্ক করার প্রস্তাব গ্রহন করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ৩০ একর জমিতে হচ্ছে ডিসি পার্ক: দ্রুত বাস্তবায়ন চায় জেলাবাসী

আপডেট সময় : ০৯:৪৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫