কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন "কুড়িগ্রাম দেখতে চাই " শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন "কুড়িগ্রাম দেখতে চাই " শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন “কুড়িগ্রাম দেখতে চাই ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন "কুড়িগ্রাম দেখতে চাই " শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন “কুড়িগ্রাম দেখতে চাই ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

কুড়িগ্রাম জেলার গণমাধ্যমকর্মীদের সাথে ২৪পরবর্তি নতুন বাংলাদেশে কেমন “কুড়িগ্রাম দেখতে চাই” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম শাখার আয়োজনে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম ঘোষপাড়াস্থ ওএফসি হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড.  আতিক মুজাহিদ।

 

 

এসময় উপস্থিত ছিলেন, এনসিপির জেলা সংগঠক মুকুল মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ,মাসুম মিয়া,আসাদুজ্জামান আসাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আব্দুল আজিজ নাহিদ এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ।

পড়ুন>>মোদিকে ১০ বছরের পুরনো এক স্মৃতি মনে করিয়ে দিলেন ড. ইউনুস

 

 

প্রধান অতিথির সাথে কুড়িগ্রাম জেলার মূল ধারার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি প্রয়োজন বোধ করলে জোটগত ভাবে নির্বাচনে অংশ নেবার সম্ভাবনা রয়েছে। যা সময়ে বলে দেবে বলে জানান। এছাড়াও তিনি জেলার সমস্যা ও সমাধান চিহ্নিত করে তা থেকে উত্তোরণের বিষয়ে আলোচনা হয়।

 

 

এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ জেলার ভয়াবহ ভাবে মাদক ছড়িয়ে পড়া, চিকিৎসক সংকট, অনুন্নত শিক্ষা ব্যবস্থা, নদী ভাঙ্গন, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জেলাকে এগিয়ে নিতে আগামী বাজেটে কুড়িগ্রামে স্পেশাল বরাদ্দের দাবী জানানো হয়।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!