সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৪৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে ব্যবসায়ী নিহত
কুড়িগ্রাম সদর উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জয়নাল আবেদীন (৬০) নামের এক স’মিল ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল নাগেশ্বরী উপজেলার ভিতর বন্দ ইউনিয়নের নন্তনপুর গ্রামের বাসিন্দা।
পড়ুন>>মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকে কারাগারে
স্থানীয়রা জানান, নিহত জয়নাল তার শ্যালোক জুয়েলের সাথে মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম থেকে ভিতরবন্দ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জয়নাল ঘটনাস্থলে নিহত হয়। মোটরসাইকেল চালক জুয়েল গুরুত্ব আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























