কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১টি ইটভাটা বন্ধ করলো প্রশাসন
- আপডেট সময় : ১০:৫৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১টি ইটভাটা বন্ধ করলো প্রশাসন
কুড়িগ্রাম সদরে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত (আইন লঙ্ঘনের অপরাধে) ভাটার স্থাপনা গুঁড়িয়ে দিয়ে এবং বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে ১টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার (১৭ মার্চ) কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর মৌজায় অবস্থিত মেসার্স ফোর স্টার ব্রিকস নামক ১টি ইটভাটার বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করায় ভাটাটিতে বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
পড়ুন>>রাজিবপুরের মোহনগঞ্জ ইউনিয়নের কলকি হারা খালে কাঠের সেতুর শুভ উদ্বোধন
ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদরুজ্জামান রিশাদ । এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস ,স্থানীয় থানা পুলিশ,আনসার সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, মহামান্য হাইকোর্টের রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর চূড়ান্ত আদেশের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


























