ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কুড়িগ্রামে ভূমি মেলা সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ১৯৯৪৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে ভূমি মেলা সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎

কুড়িগ্রামে ভূমি মেলা সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
‎

‎

জনসচেতনতা বৃদ্ধি,ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করতে কুড়িগ্রামে ভূমি মেলা বাস্তবায়ন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আগামী তিন দিন ১৯-২১ মে এ ভূমি মেলা অনুষ্ঠিত হবে।
‎
‎

রবিবার ১৭ মে দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভূমি মেলার বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
‎
‎

এসময় জানানো হয়, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, অনলাইন নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এই মেলার আয়োজন করা হয়েছে।
‎
‎

পড়ুন>>টাকার লোভে নবজাতক বিক্রি: সন্তান ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন মা

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। ভূমি মেলার মাধ্যমে মানুষ সরাসরি সেবা গ্রহণের পাশাপাশি বিভিন্ন জটিলতা সম্পর্কে পরামর্শ ও সমাধান পাবেন। এতে দুর্নীতি ও হয়রানি কমবে বলেও আশা প্রকাশ করা হয়।
‎
‎

এসময় আরও জানানো হয়, মেলায় ভূমি অফিসের বিভিন্ন স্টল, তাৎক্ষণিক সেবা প্রদান, সচেতনতামূলক প্রচারণা এবং সাধারণ মানুষের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন উপজেলা থেকেও ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
‎
‎

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বি এম কুদরত ই খুদা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম,কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মাহফুজার খন্দকার,সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ভূমি মেলা সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬