ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারের উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা, হতাহতের খবর নারায়ণগঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার গারো পাহাড়ের বন দখল, সীমান্তে প্রতিবন্ধকতা আর প্রশাসনিক নিষ্ক্রিয়তায় বিপন্ন মানুষ ও বন্যপ্রাণী গারো পাহাড়ে ১৫০ বন্যহাতি, সংরক্ষণে নতুন উদ্যোগ হাতির গতিবিধি পর্যবেক্ষণে বসছে এআই ক্যামেরা, অভয়ারণ্য ঘোষণার উদ্যোগ রোনালদোর সঙ্গে দ্বন্দ্বের জেরে শাস্তির মুখে পর্তুগাল কোচ জেসুস দিল্লিতে বিক্ষোভ ঘিরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থায় বড় বিধিনিষেধ রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন  রাজশাহী-চাঁপাই মহাসড়কে বেপরোয়া ডাম্প ট্রাকের দাপট, জনজীবনে আতঙ্ক যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কার ৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ: লিটন-মিরাজের প্রতিরোধ

টাকার লোভে নবজাতক বিক্রি: সন্তান ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন মা

তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০৯:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ২২০৭৪ বার পড়া হয়েছে

প‍্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

    টাকার লোভে নবজাতক বিক্রি: সন্তান ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন মা

​

টাকার লোভে নিজের সদ্যজাত কন্যাসন্তানকে বিক্রি করে দিয়েছেন দাদা সোলেমান হোসেন । নিজের কলিজার টুকরোকে ফিরে পেতে এখন তাড়াশ উপজেলার প্রত্যন্ত গ্রামের এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে, আর প্রশাসনের দ্বারে দ্বারে পাগলের মতো ঘুরছেন এক অসহায় গর্ভধারিণী মা।

​

চাঞ্চল্যকর ও অমানবিক এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেশরৌলী গ্রামে।

​

স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশরৌলী গ্রামের এক দরিদ্র পরিবারের গৃহবধূ গত কয়েকদিন আগে একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর থেকেই পরিবারের অভাব-অনটনের সুযোগ নিয়ে নবজাতককে বিক্রির পরিকল্পনা করেন শিশুটির দাদা।

পড়ুন>> তাড়াশে অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

​গত (৮ মে) মা ও শিশুর অসতর্কতার সুযোগ নিয়ে এবং টাকার প্রলোভনে পড়ে শিশুটির দাদা গোপনে নিঃসন্তান এক পরিবারের কাছে নবজাতকটিকে বিক্রি করে দেন। সন্তানকে বিছানায় না পেয়ে মা যখন চিৎকার ও কান্নাকাটি শুরু করেন, তখন বিষয়টি জানাজানি হয়।

​

সন্তান চুরির বিষয়টি বুঝতে পেরে দিশেহারা হয়ে পড়েছেন মা নাছিমা বেগম। সন্তানকে বুকের দুধ খাওয়ানোর জন্য ছটফট করছেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে ওই মা নাছিমা বেগম বলেন, ওরা আমার কলিজা ছিঁড়ে নিয়ে গেছে। টাকার জন্য নিজের নাতনিকে কীভাবে মানুষ বিক্রি করতে পারে? আমি কোনো টাকা চাই না, আমি শুধু আমার বুকে আমার সন্তানকে ফেরত চাই। প্রশাসন যেন আমার বাচ্চাকে এনে দেয়।”

​ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর থেকে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। টাকার জন্য নিজের বংশের নবজাতককে বিক্রি করে দেওয়ার মতো অমানবিক ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত দাদাকে মানবপাচার চক্রের শাস্তি এবং শিশুটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।

​পড়ুন>> সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা: চালকের খামখেয়ালিপনার অভিযোগ

অসহায় মা তার সন্তানকে ফিরে পাওয়ার আসায় স্থানীয় জনপ্রতিনিধি এবং তাড়াশ থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

​

এই বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টাকার লোভে নবজাতক বিক্রি: সন্তান ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন মা

আপডেট সময় : ০৯:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬