ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাশিদুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১১:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাশিদুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাশিদুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাশিদুল হকের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।

১৬ আগষ্ট (শুক্রবার) জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চর কাটগিরি গ্রামে নিহত রাশেদুল হকের বাড়িতে খোঁজ খবর নিতে ও আর্থিক সহযোগিতা করার জন্য আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহাকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম।

নিহত রাশেদুল হকের পরিবারের প্রতি গভীর সমবেদনা, কবর জিয়ারত এবং তার বাবার কাছে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

পরে স্থানীয় নুনখাওয়া কাটগিরি নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, বাংলাদেশের মানুষ অবরুদ্ধ ছিল।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে দেশ আজ মুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না, বাক-স্বাধীনতা ফিরে পেয়েছে। ছাত্ররা এই স্বৈরাচারীর বিরুদ্ধে এই জালিমের বিরুদ্ধে কঠিন শব্দ উচ্চারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আওয়াজ চলে এসেছে রংপুরে এবং সিংহের মতো লাঠি হাতে দাঁড়িয়ে ছিল বুলেটের সামনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাহসী যুবক আবু সাঈদ।

আবু সাঈদের কারণে রংপুর আজকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের কাছে গর্বিত। বাংলাদেশ এবং রংপুর বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই বৈষম্যের বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কারণে।

আজকে কুড়িগ্রামের রাশিদুল হকের পিতা এক রাশিদুলকে হারিয়েছে ঠিকই, কিন্তু হাজারো রাশিদুল জন্ম গ্রহণ করেছে। শহীদ রাশেদুল ইসলাম শুধু কুড়িগ্রামের সন্তান নয় সে বাংলাদেশের বীর সন্তান। শহীদ রাশেদুল হক জীবন‌ দিয়ে এদেশের মানুষকে মুক্ত করেছে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার ,জেলা প্রচার সেক্রেটারি রফিকুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য জহুরুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম সহ জেলা ও উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নিহত রাশিদুল হক রাজধানীর শনির আখড়ায় গার্মেন্টসে কর্মরত ছিলেন। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাশিদুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াত

আপডেট সময় : ১১:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪