কুড়িগ্রামে বিপুল পরিমাণে ভিজিএফের চাল জব্দ করল সেনাবাহিনী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে বিপুল পরিমাণে ভিজিএফের চাল জব্দ করল সেনাবাহিনী : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

কুড়িগ্রামে বিপুল পরিমাণে ভিজিএফের চাল জব্দ করল সেনাবাহিনী

নাগেশ্বরী প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
কুড়িগ্রামে বিপুল পরিমাণে ভিজিএফের চাল জব্দ করল সেনাবাহিনী

 

 

নাগেশ্বরীতে বিপুল পরিমাণে ভিজিএফের চাল জব্দ করল সেনাবাহিনী

কুড়িগ্রামে বিপুল পরিমাণে ভিজিএফের চাল জব্দ করল সেনাবাহিনী।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার কেজি (৭.৫ মেট্রিক টন) সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

বুধবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে সনন্তোষপুর ইউনিয়ন পরিষদের পাশে থাকা বিভিন্ন গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।

পড়ুন>>৬ মণের ‘ব্ল্যাক ডায়মন্ড’এর দাম হাঁকাচ্ছেন দেড় লাখ

 

জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে ওই ইউনিয়নের প্রায় ৮ হাজার দুঃস্থ মানুষের মাঝে ১০ কেজি করে বিতরণের জন্য দুঃস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচীর আওতায় ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়।

 

 

অভিযোগ ওঠে, চাল বিতরণের আগে ব্যবসায়ীদের কাছে চালের স্লিপ বা কার্ড বিক্রি করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগমসহ ইউপি সদস্যরা। সেসব স্লিপে চাল উত্তোলন করে বাজারের বিভিন্ন গুদামে মজুদ করেন ব্যবসায়ীরা। অভিযোগ পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় পালিয়ে যায় অভিযুক্তরা।

 

 

হাফিজুর রহমান এবং আমিনুর রহমান নামে দুই ব্যক্তি জানান, ভারপ্রাপ্ত চেয়াম্যান এবং ইউপি সদস্যরা জনগণকে সামান্য স্লিপ দিয়ে বেশীর ভাগ স্লিপ ব্যাবসায়ীদের কাছে বিক্রি করে দেন। এসব স্লিপ দিয়ে চাল তুলে গুদামজাত করে ব্যবসায়ীরা। পরে বিষয়টি প্রমানসহ সেনাবাহিনীকে অবগত করলে তারা অভিযান চালিয় সাড়ে ৭ মেট্রিক টন চাল জব্দ করেন।

 

 

ইউনিয়নটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগমে জানান, পরিষদের বাইরে কোন ইউপি সদস্যরা স্লিপ বিক্রি করেছেন তা তার জানা নেই।

 

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন, এ ঘটনায় মামলা হবে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!