ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন: শি জিনপিংয়ের ৫ দফা প্রস্তাব ও বিশ্ব ভূ-রাজনীতির নতুন সমীকরণ ছয় ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ জন নিয়োগ: আবেদনের সময় ও পদ্ধতি স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ বিরোধী অভিযানে এক প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা

কুড়িগ্রাম থেকে বিপুল রায়
  • আপডেট সময় : ০৮:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ বিরোধী অভিযানে এক প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ বিরোধী অভিযানে এক প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা।

কুড়িগ্রাম শহরের আবাসিক এলাকায় অবৈধভাবে কাঠ সিজারিং মেশিন স্থাপন এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ ভঙ্গের অপরাধে ঐ প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শব্দদূষণ বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে কুড়িগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ডের পলাশবাড়ীর কবিরাজপাড়া গ্রামে আবাসিক এলাকায় অবৈধভাবে কাঠ সিজারিং মেশিন স্থাপন এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ ভঙ্গের অপরাধে সাইফুল ইসলামের পরিচালিত প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়।

এর আগে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে শব্দের মানমাত্রা গ্রহণযোগ্য সীমার মধ্যে রেখে কার্যক্রম পরিচালনা করার জন্য নোটিশ প্রেরণ করা হয়েছিল।

তবে উক্ত প্রতিষ্ঠানের মালিক নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠানটি চালিয়ে আসছিলেন এতে কারখানার কালো ধোঁয়া ও বিকট শব্দে অত্র এলাকার লোকজনের মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে এ অবৈধ কারখানা বন্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।

অভিযোগের সত্যতা থাকায় অভিযানে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়ায় স্থানীয় জনগন প্রশাসনের প্রতি স্বস্তি প্রকাশ করেন।কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এম শরীফ খান অভিযানে নেতৃত্ব প্রদান করেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে অবৈধভাবে গড়ে উঠা এসব কারখানা বন্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ বিরোধী অভিযানে এক প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৮:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪