কুড়িগ্রামে নির্বচনী সংঘর্ষ ১০ জন আহত
- আপডেট সময় : ১২:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে নির্বচনী সংঘর্ষ ১০ জন আহত
কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের নির্বাচন যতোই ঘনিয়ে আসছে ততই মারমুখী হয়ে উঠেছে নেতা কর্মী সমর্থকরা ।
কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জুর মোটরসাইকেল প্রতিকের বিপক্ষে লড়ছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম রতন আনারস প্রতিকে এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন ঘোড়া প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছে।
শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত কয়েকটি স্থানে নির্বাচনী প্রচার পথসভা চলাকালীন সময়ে বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া সহ হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় কমপক্ষে ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু অভিযোগ করেন আমার মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী প্রচারনায় গাড়িয়াল পাড়া, হলোখানা ও কালির হাট বাজারে আনারস প্রতীকের সমর্থকদের হামলা চালিয়ে ৪ টি মোটরসাইকেল ভাংচুর, ১০ জনকে আহত করে।
গাড়িয়াল পাড়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাজিজুর রহমান সাজু’র পথরোধ করেন আনারস সমর্থক নেতাকর্মীরা।
হলোখানা ইউনিয়নে হামলা করেন একই পক্ষের সমর্থক। বেলগাছা ইউনিয়নের কালিহাটে হামলা চালার ঘটনা ঘটে । এসময় ৪ টি গাড়ি ভাংচুর করে, এতে ১০ জন মটর সাইকেল মার্কার কর্মী আহত হয়। আহত রাসু, বিদ্যুৎ ও শাওন কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান আমি রির্টানিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি ।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু বলেন, ছাত্র লীগের কর্মী সমর্থকরা যখন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এর পথরোধ করে হুমকি দেয় তাকি মেনে নেয়া যায় ?
এদিকে রাত ১২টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আনারস প্রতীক ও বিআরটিসি বাস কাউন্টারে ভাংচুর করে মটরসাইকেল সমর্থক একদল যুবক।
এব্যাপারে আনারস প্রতিকের প্রার্থী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম রতনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের বক্তব্য পাওয়া যায় নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান আইন শৃংখলা রক্ষায় টহল জোরদার করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























