কুড়িগ্রামে জমে উঠেছে যাত্রাপুর হাট : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে জমে উঠেছে যাত্রাপুর হাট : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

কুড়িগ্রামে জমে উঠেছে যাত্রাপুর হাট

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : শনিবার, ৩১ মে, ২০২৫
কুড়িগ্রামে জমে উঠেছে যাত্রাপুর হাট

 

 

কুড়িগ্রামে জমে উঠেছে যাত্রাপুর হাট

 

 

কুড়িগ্রামে আসন্ন পবিত্র ঈদুল আযহা’কে কেন্দ্র করে জেলা উপজেলাগুলোতে বসেছে স্থায়ী ও অস্থায়ী গবাদি পশুর হাট। গরু -ছাগল বেচাকেনার ধুম পড়েছে হাটগুলোতে। গত কয়েক বছর ভারতীয় গরুর অনুপ্রবেশে খামারীরা গরুর ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হলেও এবারে অনেকটা আশার আলো ফিরে পেয়েছে গরুর খামারীরা।দিন যতই বাড়ছে গরুর দাম ও চাহিদা বেড়ে চলছে।

 

 

 

ফলে গরু বিক্রেতারা ভালো লাভবান হবে বলে জানিয়েছেন যাত্রাপুর হাট ইজারাদার প্রতিনিধি ও ক্রেতা-বিক্রেতাগণ।

 

 

 

সরেজমিনে দেখা যায়, উত্তর বঙ্গের নামকরা গরুর হাট যাত্রাপুর। সপ্তাহে দুদিন বসে এ গরুর হাট।নদী বৌধত ও চরাঞ্চলের পাশে এ হাট হওয়ায় দেশি গরুর সমাগম বেশি এ হাটে।এছাড়া খামারিদের পালন করা ফ্রিজিয়ান,অস্ট্রলিয়ান গরুও বিক্রি হয় এ হাটে।ওজন ও বয়স ভেদে গরু আমদানি রপ্তানিও বেশ ভালো।

 

 

কথা হয় গরু বিক্রেতা মোঃ আসলাম হোসেন তালুকদারের সাথে তিনি জানান, যাত্রাপুর হাট গরু ক্রয় বিক্রয়ের জন্য প্রসিদ্ধ হাট।আমি প্রায় ৪ মন ওজনের দেশি গরু হাটে এনেছি।দাম চাচ্ছি ৬৫ হাজার টাকা। ক্রেতারা এখন পর্যন্ত ৬০ ষাট হাজার দাম বলেছে।

 

 

আর দু এক হাজার বেশি পেলে গরুটি বিক্রি করবো।হাটে ক্রেতার সমাগম ভালো আশা করছি লাভজনক দামে গরুটি বিক্রি করতে পারবো।

পড়ুন>> এনায়েতপুরে নানির নির্মমতায় প্রাণ গেল ছোট্ট লাবনীর

 

গরুর পাইকার মোঃ ইমরান সর্দার বলেন, আমি এ পর্যন্ত ৮ টি গরু কিনেছি। এগুলো বয়স রঙ ভেদে ৬৫ হাজার থেকে দেড় লাখ টাকা। আশা করছি লোকসান হবে না।

 

 

স্থানীয় ইউপি সদস্য মোঃ রহিম উদ্দিন হায়দার রিপন বলেন,হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী সব সময় তদারকি করছে।

 

 

 

যাত্রাপুর হাট ইজারাদার প্রতিনিধি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বলেন, যাত্রাপুর হাটে সরকারি বিধি অনুযায়ী বৈধ কাগজপত্র নিয়ে রশিদের মাধ্যমে খাজনা( হাসিল) আদায় হচ্ছে।

 

প্রতি ৫শত টাকা, ছাগল প্রতি ২৫০ টাকা নেয়া হচ্ছে। হাটে যাতে কোন প্রকার অনিয়ম দূর্নীতি না হয় সে বিষয়ে খুবই গুরুত্বের সাথে কাজ করছি।নিয়মবহির্ভূত কোন কাজ পরিচালিত হচ্ছে না বলে জানান তিনি।

 

 

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলা স্থায়ী ও অস্থায়ী ভাবে গরুর হাট বসেছে।অপ্রীতিকর ঘটনা জাল নোট সনাক্ত, চুরি কিংবা অতিরিক্ত হাসিল আদায়ের কোন ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!