কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালী : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালী

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালী
কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালী

 

 

কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালী

 

ছাত্র- জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কুড়িগ্রাম জেলা শাখা ও অংগসমূহের আয়োজনে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ ৬ আগষ্ট বুধবার সকাল সারে ১১ টায় কুড়িগ্রাম জেলা বিএনপি ও সকল অংগসমূহের নেতাকর্মীদের অংশ গ্রহনে একটি বিশাল বিজয় র‍্যালী সারা শহর প্রদক্ষিণ করে শহরের কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

 

 

এখানে পথসভা অনুষ্পঠিত হয়, পথসভায় বক্তারা আওয়ামী দুঃশাসনের ১৬ বছরের খুন, গুম, হত্যা, দূর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও সর্বশেষ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ৫ আগষ্টে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর প্রেক্ষাপটও তুলে ধরে বক্তব্য রাখেন।

পড়ুন>> পাইকগাছার পল্লীতে বাসস চেয়ারম্যানের উদ্যোগে দুই সহস্রাধিক চক্ষু রোগীর চিকিৎসা প্রদান

 

বক্তারা এও বলেন স্বৈরাচার আওয়ামীলীগের পতনের ইতিহাস বাংলাদেশের রাজনীতির জন্য একটি বড় শিক্ষা। স্বাধীন গণতান্ত্রিক রাস্ট্রে মানূষের গণতান্ত্রিক অধিকার খর্ব করে টিকে থাকা যায় না।

বক্তারা বলেন, বিএনপি গণমানুষের দল, বিএনপি সকল মানুষের মনে জায়গা করে নিতে হলে সকল নেতা কর্মীকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও রাস্ট্র সংস্কারের পথ অনুসরণ করে চলতে হবে একই সাথে ভিতরে বাহিরে সকল ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

 

 

এসময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎসবীজীদলের নেতৃবৃন্দ প্রমূখ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!