কুড়িগ্রামে গরমে অতিষ্ঠ জনজীবন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে গরমে অতিষ্ঠ জনজীবন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

কুড়িগ্রামে গরমে অতিষ্ঠ জনজীবন

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
কুড়িগ্রামে গরমে অতিষ্ঠ জনজীবন

 

 

কুড়িগ্রামে গরমে অতিষ্ঠ জনজীবন

 

 

কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বাইরে বের হচ্ছে না। তবে কাজেরর সন্ধানে বের হওয়া মানুষজন পড়েছে চরম বিপাকে।

 

 

 

অন্য দিকে জেলার সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বেড়েছে রোগীর চাপ। জেলায় আরো দুদিন এমন তাপমাত্রা অব্যহত থাকবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম আবহাওয়া অফিস।

 

 

 

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি গবেষণাগারের তথ্য মতে, কুড়িগ্রামে দুপুর ১২ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এতে বাতাসের আদ্রর্তার পরিমান ছিল ৫০ শতাংশ। আগামী আরো দুদিন এমন তাপমাত্রা আবহাওয়া অব্যহত থাকবে।

পড়ুন>> প্রচন্ড তাপদাহে পুড়ছে ৪৯ জেলা

 

কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা মোঃ আবু দারদা হেলাল জানান, ঈদের দিন থেকে প্রচুর গরমে কাহিল হয়ে পড়েছি। আকাশে মেঘের আনা গোনা দেখা দিলেও বৃষ্টি নেই। গরমে কাজ কর্ম করতে সমস্যা হচ্ছে। কি করবো।ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না।

 

 

সদর হাসপাতালের রোগীর স্বজন মাহবুব রহমান বলেন, প্রচুর গরম। হঠাৎ আমার মেয়ের ডায়রিয়া দেখা দেয়। এখনো হাসপাতালে আছি। কিছুটা সুস্থ হয়েছে।

 

 

ওষুধ ব্যবসায়ী সাইয়েদ বাবু বলেন, গরমে স্যালাইন বিক্রি বেড়েছে। পাশাপাশি জ্বর ও সর্দি কাশির ওষুধের চাহিদা বেড়েছে বলে জানান তিনি।

 

 

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, গরমে মানুষজনের সতর্কতা অবলম্বন করে চলতে হবে।স্বাস্থ্য বিভাগকে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশেষ করে বৃদ্ধ, কিশোর ও শিশুদের বাড়তি যত্নের প্রয়োজনীয়তার প্রতি দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!