কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী আটক

 

 

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী আটক

 

 

কুড়িগ্রামে নাশকতা বিরোধী বিশেষ অভিযানের গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা সক্রিয়ভাবে এই অভিযান পরিচালনা করেন। বিভিন্ন মামলার আসামি, যারা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত তাদেরকে আটক করা হয়।

 

 

জেলা পুলিশ জানান, রবিবার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর থানায় সাতজন, রাজারহাট থানায় দুইজন, উলিপুর থানায় তিনজন, নাগেশ্বরী থানায় একজন, ফুলবাড়ী থানায় চারজন, ভূরুঙ্গামারী থানায় পাঁচজন, চিলমারী থানায় দুইজন, রাজিবপুর থানায় দুইজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় দুইজন এবং ঢুষমারা থানায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পড়ুন>>হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

 

মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, ‘চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ৩১ জন ফ্যাসিস্টকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।’

 

 

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলা পুলিশ রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!