ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজার শিশুদের সহায়তায় ১ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করলেন হামজা চৌধুরী ইসরাইলে শুরু হয়েছে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন

কুড়িগ্রামে খাবারের খোঁজে লোকালয়ে বানর

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ২৮২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে খাবারের খোঁজে লোকালয়ে বানর

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে খাবারের খোঁজে লোকালয়ে বানর

খাবারের খোঁজে লোকালয়ে এসেছে বানর। হঠাৎ টিনের চালে,গাছের ডালে বানরের ছোটাছুটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন।আবার উম্মুক্ত অবস্থায় বানরের কান্ড দেখে অবাক হচ্ছেন অনেকেই। বিশেষ করে লোকালয়ে ছুটে আসা বানর দেখে শিশু ও কিশোর বয়সীরা আনন্দে মেতেছেন। বানরটিকে কলা গাজর খেতে দিচ্ছে উৎসুক জনতা।

শুক্রবার ২ ফেব্রুয়ারী বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের পুরাতন স্টেশন পাড়া এলাকায় বানরটি দেখতে পায় স্থানীয়রা।

জানা গেছে, শুক্রবার জুম্মা নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুরাতন স্টেশন পাড়া বাজারে একটি টিনের চালে বানরটিকে দেখতে পায় স্থানীয়রা। বানরটি টিনের চালে ছুটাছুটি করতে দেখে জনতার ভীড় জমে। পরে মানুষের উপস্থিতি দেখে পাশে থাকা কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের ভিতরে লাফিয়ে যায়। স্থানীয়দের মতে, কুড়িগ্রামে কোন বন নেই।হয়তো ভারত সীমান্ত পেরিয়ে খাবারের লোভে কোন ফল মুলের পিকআপ বা ট্রাকে করে বানরটি লোকালয়ে এসেছে।

বানর দেখতে আসা মোঃ আলম মিয়া বলেন, চিড়িয়াখানা বা সার্কাসে শিকল পড়া বানর দেখেছি।তবে আজকে উম্মুক্ত অবস্থা বানরের ছোটাছুটি দেখে খুবই ভালো লেগেছে। হয়তো খাবারের সন্ধানে বানরটি এখানে এসেছে। তবে আমরা ভয়ের চেয়ে অনেক আনন্দ উপভোগ করেছি।

কুড়িগ্রাম জেলা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ বলেন, কুড়িগ্রামে আশে পাশে বড় বন না থাকায় এ অঞ্চলে বানর আসার সুযোগ নেই। তবে সীমান্ত পেরিয়ে ফলের ট্রাকে ফল খাওয়ার লোভে আসতে পারে। এ বানরগুলো কোথাও স্থির থাকে না। একটু পর পর স্থান বদল করে। তারপরও আমরা বিষয়টি দেখছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে খাবারের খোঁজে লোকালয়ে বানর

আপডেট সময় : ০৯:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪