কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সংবাদ সম্মেলন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় ১৭টি সরকারি দপ্তরে জনবল সংকট: ব্যাহত নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায় বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই

কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সংবাদ সম্মেলন

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : বুধবার, ২৬ জুন, ২০২৪
কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সংবাদ সম্মেলন

পিস্তল উচিয়ে হত্যার হুমকী ও অবৈধভাবে জমি দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারীতে সংবাদ সম্মেলন করেছে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে রৌমারী উপজেলা শহরের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী সুরাইয়া সুলতানা ও পুত্র সাফায়াত জাকিরসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন জানান, বিভিন্ন গণমাধ্যমে আমাকে নিয়ে একটি মিথ্যা সংবাদ দৃষ্টিগোচর হয়েছে।

এই সংবাদ প্রকাশিত হওয়ায় আমার এবং আমার দলের ভাবমুর্তি চরমভাবে বিনষ্ট হয়েছে। জমির দলিলপত্রসহ সবকিছু থাকার পরেও এমন মিথ্যা সংবাদ দিয়ে আমাকে বার বার হেয় প্রতিপন্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতিবেশিদের চলাচলের জন্য আমার বাড়ির পাশে আমার থেকে রাস্তা দিয়েছি। সেই রাস্তা থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে কথা কাটাকাটি হয়। পরে পুলিশ এসে রাস্তা নির্মাণের অনুমতি দেয়।

পরে জানতে পারি আমার নামে থানায় অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। এই ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করছেন বলে জানান তিনি।

উল্লেখ্য গত সোমবার (২৪ জুন) জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পিস্তল দেখিয়ে গুলি করা হুমকী প্রদানের অভিযোগ এনে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন ও তার স্ত্রী সন্তানের নামে রৌমারী থানায় অভিযোগ দায়ের করেন প্রতিবেশি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন অভিযোগে উল্লেখ করেন, তার পৈত্রিক সুত্রে পাওয়া ৪৫ শতক জমি জোড় পুর্বক দখল করে নেন মো: জাকির হোসেন।

পরবর্তীতে উক্ত দখল করা জমিসহ পাশ্ববর্তী জমিতে জোর পুর্বক মাটি ভরাট করার সময় বাধা দিলে জাকির হোসেন, তার স্ত্রী মোছা: সুরাইয়া সুলতানা ও সন্তান মো: সাফায়াত জাকির মারপিট করতে উদ্যত হন। এক পর্যায়ে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন পিস্তল দেখিয়ে গুলি করার হুমকী প্রদান করেন।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!