ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিলেন র‍্যাব মহা-পরিচালক

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিলেন র‍্যাব মহা-পরিচালক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিলেন র‍্যাব মহা-পরিচালক

কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন র‌্যাবের মহা-পরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। দেয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্য সেবাও। বন্যার সংকটকালীন সময়ে ত্রাণ ও স্বাস্থ্য সেবা পেয়ে খুশি চরবাসীরা। আর বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা জানায় সরকারি সংস্থাটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্যার পানি নেমে যাওয়া ব্রহ্মপুত্র নদের পাড়ে অসহায় বন্যা দুর্গতদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দিচ্ছেন র‌্যাবের মহা-পরিচালসহ অন্যান্যরা। আর সেই ত্রাণের প্যাকেট মাথায় নিয়ে পানি মাড়িয়ে বাড়িতে ফিরছেন বন্যার্তরা।

প্রায় দুই সপ্তাহ ধরে বন্যা কবলিত থাকায় খাদ্য সংকটে পড়েছেন জেলার ৯ উপজেলার প্রায় দুই লক্ষাধিক মানুষ। নদ-নদীর পানি হ্রাস পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খাদ্য সংকটে পড়েছেন কবলিতরা।

এ অবস্থায় বন্যা কবলিতদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত থাকলেও সবার ভাগ্যে জুটছে না তা। এই পরিস্থিতিতে ত্রাণ সহায়তা নিয়ে চরা লের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী হাজির হন র‌্যাবের মহা-পরিচালক।

রোববার (১৪ জুলাই) সকাল ১১ টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেয়া হয়। দুঃসময়ে এসব ত্রাণ সহায়তাসহ স্বাস্থ্য সেবা পেয়ে খুশি চরা লের বন্যা দুর্গতরা।

চর যাত্রাপুরের বাসিন্দা মেহেরা বেগম জানান, ১৫ দিন ধরে বানের পানিতে তিনি। কোন কাজ কাম নাই। খাবারও শেষ হয়ে গেছে। কোন সহযোগিতাও মেলেনি তার ভাগ্যে। আজ (রোববার) একটা ত্রাণের প্যাকেট পেয়ে অনেক উপকার হয়েছে তার।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর জানান, তার ইউনিয়নে ১২ হাজার পরিবার বন্যা কবলিত। তাদের মধ্যে মাত্র দেড় হাজার পরিবারকে সরকারি সহায়তা দেয়া সম্ভব হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে যে সহায়তা দেয়া হয়েছে তা বন্যার্তদের উপকারে আসবে। তবে আরও সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি।

ত্রাণ বিতরণের পর র‍্যাব মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেন, র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি হত্যা, ধর্ষণ, চাদাবাজি ও সন্ত্রাসীসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তার করে জনগণের মাঝে আস্থা অর্জন করেতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়াতে র‍্যাব সর্বদা আন্তরিক।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিলেন র‍্যাব মহা-পরিচালক

আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪