কিশোরগঞ্জে কোটা বিরোধী আন্দোলনকে নিহত -৫ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কিশোরগঞ্জে কোটা বিরোধী আন্দোলনকে নিহত -৫ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান

কিশোরগঞ্জে কোটা বিরোধী আন্দোলনকে নিহত -৫

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
কিশোরগঞ্জে কোটা বিরোধী আন্দোলনকে নিহত -৫

কিশোরগঞ্জে কোটা বিরোধী আন্দোলনে নিহত -৫

কিশোরগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এতে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) সকালে সংঘর্ষের সূত্রপাত হয়।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামের আলম মিয়ার স্ত্রী অঞ্জনা আক্তার (৩৪), একই এলাকার মতিউর রহমানের ছেলে জুলকার মিয়া (৩৫), বাজিতপুর উপজেলার দিঘিরপাড় এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল কদ্দুস (৩৪), কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মোড়ের ব্যবসায়ী করিমগঞ্জ উপজেলার সিরাজ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৫০) ও কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইলের ইবাদ আলীর ছেলে যুবলীগ নেতা মবিন মিয়া (৩৪)।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকাল থেকে আন্দোলনকারীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দখলে নিয়ে আন্দোলন শুরু করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হন। মিছিল শেষে তারা দলীয় অফিসে অবস্থান নেন। পরে তাদের ধাওয়া দিয়ে বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে সামনের সড়কে ৩টি মোটরসাইকেলে আগুন দেয় তারা।

এরপরই আক্রমণ করা হয় জেলা আওয়ামী লীগ অফিস থেকে কয়েকশ গজ দূরে অবস্থিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায়। সেখানে ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এ ঘটনায় গৃহপরিচারিকা অঞ্জনা ও জুলকার মিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

বিক্ষোভকারীরা পরে শহরের বটতলা মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় অন্তত শতাধিক আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!