কালিহাতীতে সংবাদের পর রাতের মধ্যেই সিড়ির রঙ পরিবর্তন  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কালিহাতীতে সংবাদের পর রাতের মধ্যেই সিড়ির রঙ পরিবর্তন  : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার আজ রবিবার ১৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

কালিহাতীতে সংবাদের পর রাতের মধ্যেই সিড়ির রঙ পরিবর্তন 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
কালিহাতীতে সংবাদের পর রাতের মধ্যেই সিড়ির রঙ পরিবর্তন 

কালিহাতীতে সংবাদের পর রাতের মধ্যেই সিড়ির রঙ পরিবর্তন

টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় পতাকার আদলে অনুকরণ করে উপজেলা বল্লা ইউনিয়নের সিংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি রঙ করার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

মাঝে লাল ও দুই পাশে সবুজ রঙে রঙিন করা হয়েছে সিঁড়িটি। স্থানীয় লোকজনের নজরে এলে বিষয়টি নিয়ে এলাকার সুধীজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা প্রধান শিক্ষিকা ও দোষীদের বিচার দাবি করেন।

পরে বিভিন্ন পত্রিকায় সংবাদের পর রাতের মধ্যেই রঙ পরিবর্তন করা হয়।

এলাকাবাসীরা জানান, উপজেলা সিংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে জাতীয় পতাকার আদলে রঙ করায় স্থানীয়দের নজরে এলে তারা প্রতিবাদ জানান। যার নির্দেশে জাতীয় পতাকার অনুকরণ করে বিদ্যালয়ের সিঁড়িতে রঙ করা হয়েছে তার বিচার চান তারা।

গতকাল বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিতের পর রাতের মধ্যেই  প্রধান শিক্ষক কালার পরিবর্তন করে ফেলে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবেদা খানম বলেন, প্রকল্পের টাকার বিভিন্ন সংস্কার কাজ করার অংশ হিসেবে সিঁড়িটি রঙ করা হয়। এতে কোনো ত্রুটি হয়ে থাকলে দ্রুত নিরসন করা হবে।

তিনি আরও জানান, ঢাকা থেকে অফিসাররা এসে সিঁড়িটি রঙ করা দেখে গেছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বলেন, জাতীয় পতাকার রঙে বিদ্যালয়ের সিঁড়ি দেখে অবাক হয়েছি। এটা কোনোভাবেই কাম্য নয়। তিনি প্রধান শিক্ষিকাকে বিষয়টি দ্রুত সমাধান করতে বলেছেন বলে জানান।

ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন বলেন, এ বিষয়ে আমি ইতোমধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি শিক্ষা অফিসারকে। উনি তদন্ত করে আমাকে জানালে ব্যবস্থা নেব। তথ‍্য সুত্র ও ছবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!