কালাইয়ে ব্যালট পেপার ফটোকপি করে বিতরণের অভিযোগে তিনজন গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কালাইয়ে ব্যালট পেপার ফটোকপি করে বিতরণের অভিযোগে তিনজন গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক জ্বালানি সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার

কালাইয়ে ব্যালট পেপার ফটোকপি করে বিতরণের অভিযোগে তিনজন গ্রেপ্তার

সৃষ্টি নির্বাচন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
কালাইয়ে ব্যালট পেপার ফটোকপি করে বিতরণের অভিযোগে তিনজন গ্রেপ্তার

 

 

 

 

 

কালাইয়ে ব্যালট পেপার ফটোকপি করে বিতরণের অভিযোগে তিনজন গ্রেপ্তার

 

 

 

কালাইয়ে ব্যালট পেপার ফটোকপি করে বিতরণের অভিযোগে তিনজন গ্রেপ্তার।
জয়পুরহাট-২ আসনের কালাই উপজেলায় ব্যালট পেপার ফটোকপি করে প্রার্থীদের কর্মীদের মাঝে বিতরণের অভিযোগে একটি ফটোকপি দোকানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাত্রাই বাজারে এ ঘটনা ঘটে।

 

 

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন মাত্রাই বাজারের একটি ফটোকপি দোকানের মালিক নির্মল চন্দ্র সরকার (৫১) এবং তার দোকানের দুই কর্মচারী জহুরুল ইসলাম (২৬) ও মোস্তাফিজুর রহমান (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

পড়ুন>> লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার

 

 

 

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাত্রাই বাজারে অবস্থিত একটি ফটোকপি দোকানে মূল ব্যালট পেপার সংগ্রহ করে সেগুলো ফটোকপি করা হচ্ছে এবং পরবর্তীতে তা জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিতরণ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে প্রথমে সেনাবাহিনীর সদস্যরা দোকানটিতে অভিযান চালান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়।

 

 

 

 

এ সময় দোকান থেকে ফটোকপি করা বেশ কয়েকটি ব্যালট পেপার উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে দোকান মালিক নির্মল চন্দ্র সরকার বলেন, তিনি মোট ২৭২টি ব্যালট পেপারের ফটোকপি করেছেন। এরপরই তাকে এবং তার দুই কর্মচারীকে আটক করে থানায় নেওয়া হয়।

 

 

 

 

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থীর কর্মীরা দাবি করেন, ভোটাররা যাতে ভোট দেওয়ার সময় ভুল না করেন বা ব্যালট নষ্ট না হয়, সে উদ্দেশ্যে নমুনা হিসেবে ব্যালট পেপারের ফটোকপি বিতরণ করা হচ্ছিল। তাদের মতে, এতে ফটোকপি দোকানদারের সরাসরি কোনো দায় থাকার কথা নয়।

পড়ুন>> জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৯

 

 

 

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টিকে নির্বাচনকালীন স্পর্শকাতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে। কালাই থানার ওসি রফিকুল ইসলাম জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

তিনি আরও বলেন, বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!