কাউনিয়া উপজেলা হাজী কল্যাণ সমিতির উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও হাজী সমাবেশ ২০২৬ শনিবার দুপুরে বড়ুয়া হাট আরাফাতিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা ও লিলাহ বোডিং মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হাজী কল্যাণ সমিতির আলহাজ আব্দুল হাই এর সভাপতিত্বে হজ্ব প্রশিক্ষণ ও হাজী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা পাওয়ার গ্রীডের তত্বাবধায়ক প্রকৌশলী আলহাজ্ব মোঃ আলমগীর হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা জামায়েতী ইসলামীর আমীর আব্দুস সালাম সরকার, সাবেক অধ্যক্ষ সেকেন্দার আলী, উপজেলা হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল হক, অবসরপ্রাপ্ত ডিপিও নাজির আহমেদ, মীরবাগ কলেজের ফিজিক্যাল শিক্ষক রুহুল আমিন প্রমূখ।
দোয়া পরিচালনা করেন মাহিগঞ্জ আফান উল্লাহ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহসানুল হাবিব। কাউনিয়া থেকে ৪০ জন হাজী হজ্বব্রত পালন করতে সৌদি আরব যাবেন।
Leave a Reply