কাউনিয়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার! : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার! : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

কাউনিয়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার!

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
কাউনিয়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার!

কাউনিয়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার!

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের এমটি র‌্যাকের ছাদ থেকে অজ্ঞাত এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত যাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ।

সোমবার দুপুর আনুমানিক সোয়া ১ টার সময় রংপুরের কাউনিয়া রেলস্টেশন থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেল স্টেশন মাষ্টার হোসনে মোবারক।

স্টেশন মাষ্টার জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম থেকে ছেড়ে আসে। কাউনিয়া স্টেশনের আসার পর ইঞ্জিন পরিবর্তন করার সময় এমপি র‌্যাকের ছাদে ওই যাত্রীর মরদেহ দেখতে পায় প্লাটফর্মে অবস্থানরত যাত্রীরা।

পরে কাউনিয়া থানার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুপুর ২ টার সময় ওই মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কাউনিয়া রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেছে। মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে ।

পোষ্টমর্টেম রিপোর্ট আসলে মৃত্যুরে প্রকৃত কারণ জানা যাবে। এর মধ্যে পরিচয় পাওয়া গেলে পোষ্টমর্টেম শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!