কাউনিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
কাউনিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
কাউনিয়া উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার মোঃ মহিদুুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, আনছার আলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এআরএম আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া আকতার, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ডাঃ মেহেদী হাসান, কাউনিয়া প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান মিটুল প্রমূখ।
পড়ুন>> জাতীয় ওয়ার্ল্ড মাষ্টার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে তাড়াশের নাফি
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ও হারাগাছ মেট্রোথানা অফিসার ইনচার্জ সভায় উপস্থিত ছিলেন না। সভায় উপজেলায় ব্যাপকহারে চুরি বৃদ্ধি, ইভটিজিং, জুয়া, গরু চুরি, জালটাকা, অভিনব কায়দায় প্রতারণা, মাদক সেবন ও বিক্রি বৃদ্ধি, দাদন ব্যবসার, বাজারদর বৃদ্ধির বিষয়গুলো বিভিন্ন জনের মাধ্যমে উপস্থাপন করা হয়।
সভাপতি উপজেলা আইন শৃংখলা সাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























