কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের,দুই গ্রুপে সংঘর্ষে মৃত্যু ১ আহত ১০ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের,দুই গ্রুপে সংঘর্ষে মৃত্যু ১ আহত ১০ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ: নতুন বিল ও কমিটি গঠনে সর্বোচ্চ গুরুত্ব নেপালে বন্যায় প্রাণহানি: শোক প্রকাশ ও সহায়তার বার্তা প্রধানমন্ত্রীর

কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের,দুই গ্রুপে সংঘর্ষে মৃত্যু ১ আহত ১০

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের,দুই গ্রুপে সংঘর্ষে মৃত্যু ১ আহত ১০

রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের,দুই গ্রুপে সংঘর্ষে মৃত্যু ১ আহত ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

 

রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগের,দুই গ্রুপে সংঘর্ষে সোনা মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার খানসামারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সোনা মিয়া হারাগাছ নজিরদহ নয়াটারী এলাকার আব্দুল খালেকের ছেলে এবং কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার সমর্থক।

সোনা মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া। তবে এ বিষয়ে পুলিশের সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানায়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিকেলে হারাগাছে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া এবং জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সমর্থক নেতাকর্মীরা পৃথক স্লোগান দিতে থাকেন।

 

একপর্যায়ে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জেরে রাতে ফের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এতে মায়ার সমর্থক সোনা মিয়া নিহত হন।
এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে হারাগাছ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!