সংবাদ শিরোনাম :
কাউনিয়ার টেপামধুপুরে ইপিজেড এলাকার স্থান পরিদর্শন
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৮:৪৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ৩৬৮ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ার টেপামধুপুরে ইপিজেড এলাকার স্থান পরিদর্শন পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।
কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের তিস্তা নদী ঘেঁষা হয়বত খাঁ গ্রামে অর্থনৈতিক জোন ইপিজেড স্থাপনের ঘোষণা হওয়ায় শুক্রবার সকালে খাস জমি নির্ধারণ ও এলাকা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।
এসময় সাথে ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ , টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলামহ
পরিদর্শন কালে বিভাগীয় কমিশনার বলেন, অর্থনৈতিক জোন ঘোষণা পর হতে তদন্ত চলছে।
এই এলাকায় ইপিজেড করা হলে লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে প্রথমত এলাকার লোকজনকে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। যারা এই জমিতে বসবাস করছেন তাদেরকে অন্যত্র বসবাসের ব্যবস্থা করা হবে।
আশা করি এলাকার লোকজন আপনারা এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করবেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























