সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর অনুদান প্রদান
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৬:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে
কাউনিয়ায় ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক
কর্মচারীর অনুদান প্রদান
রংপুরের কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ৩০জন শিক্ষক কর্মচারীর মাঝে বৃহস্পতিবার এককালীন ২লাখ ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এককালীন অনুদান প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মুহাঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক।
বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী সরকার, মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ফাকের সরকার প্রমূখ।
আলোচনা শেষে নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে ক্রেস্ট এবং ৩০জন অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীর মাঝে ২ লাখ ৭৫ হাজার টাকা এককালীন অনুদান প্রদান করা হয়।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :

























