কাউনিয়ায় সকলের তরে সকলে আমরা সংগঠনে উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৬:০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় সকলের তরে সকলে আমরা সংগঠনে উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কাউনিয়া উপজেলার চর ঠিকানা হাট ঈদগাঁহ মাঠে সকলের তরে সকলে আমরা সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ করেন সকলের তরে সকলে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল ইসলাম প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শাহজাহান আলী মাস্টার, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া,সমাজ সেবক মোঃজাহাঙ্গীর আলম আলম, রসিদুল ইসলাম প্রমূখ।
চর নাজিরদহ, চিনাতুলী, ঠিকানা হাট এলাকার দুস্থ গরীব অসহায় ৭৮০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল, চাদর, হুড়ি বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম প্রামানীক বলেন, গরীব-অসহায়, দুস্থের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন ও সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক।
ভ্রাতৃত্বের নৈতিক ও মৌলিক দাবি হল, একে অপরকে সাহায্য-সহযোগিতা করা এবং বিপদাপদে পাশে দাঁড়ানো। আমরা সর্বদা নিজ নিজ স্থান থেকে মানুষের পাশে থাকার চেস্টা করব।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























